দর্শকদের মন জয় করে শেষ হলো জনপ্রিয় তুর্কী সিরিজ পায়িতাথ আব্দুল হামিদ

 

পায়িতাথ আব্দুল হামিদ, payitath abdul hamid

কখনো আনন্দময় আবার কখনো হৃদয়স্পর্শী। আবার কখনো আবেগাপ্লুত, সব মিলিয়ে বলতে গেলে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলো সিরিজটি, দীর্ঘ ৫ বছরের পথচলার পর অবশেষে ৪ জুন শেষ হয় ১৫৪ পর্বের এই সিরিজটি।

ইসলামের ইতিহাসের সবশেষ খলিফা সুলতান আব্দুল হামিদ কে নিয়ে নির্মিত তুর্কী এই সিরিজটি দিরিলিস আর্তুগ্রুল বা কুরুলুস উসমানের মতো না হলেও কোন অংশে কম নেই। তুরস্কের পাশাপাশি ভারত,পাকিস্তান, আজারবাইজান সহ সারা বিশ্বেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলো সিরিজটি, বাংলাদেশী দর্শকদের কাছে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। 

সিরিজটিতে দেখানে হয়েছে জনদরদী সুলতান আব্দুল হামিদ এর বাস্তব জীবনের কিছু চিত্র, জনগনের প্রতি ভালোবাসা,  আল্লাহর ও রাসুল সাঃ এর প্রতি মুহাব্বত এবং সালতানাত রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা,  

তিনি ছিলেন মুসলিম উম্মাহর একজন দরদী সুলতান, তিনি চাইতেন সারা বিশ্বের সকল মুসলমানদের এক পতাকাতলে আবদ্ধ করতে। তিনি হয়তো কখনো যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করেননি, তবে তার গোয়েন্দা ছিলো বিশ্বজুড়ে,  টেলিগ্রামের মাধ্যমে তিনি গোয়েন্দাদের সাথে এনক্রিপ্ট বার্তা আদান প্রদান করতেন।ব্রিটিশ, ফ্রান্স, রাশিয়া সহ শক্তিধর কেন রাষ্ট্রকেই তিনি তোয়াক্কা করেন নি।

যা ফুটে উঠেছে পায়িতাথ আব্দুল হামিদ সিরিজে।

সিরিজটায় লক্ষ করলে একটা বিষয় স্পষ্ট হয় ব্রিটিশ, ফ্রান্স,  জায়ো*নিস্ট ইহু*দীরা সহ উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যারা ছিলো তারা সুলতান আব্দুল হামিদকে যতটা না ভয় পেতেন,  তার চেয়ে  বেশি ভয় পেতেন "খিলাফাহ" শব্দটাকে।তার ইসলামী খিলাফাতকে এত বেশিই পরিমানে ভয় পেতেন যে তারা জানতেন খেলাফতব্যাবস্থা ধ্বংস না করতে পারলে সুলতান আব্দুল হামিদকে কখনোই পরাজিত জরা সম্ভব না।আর সেজন্য তারা খেলাফতব্যাবস্থা ধ্বংস করার জন্যই উঠেপড়ে লেগেছিলেন।


Payitath AbdulHamid  সিরিজে আরো কিছু বিষয় লক্ষ করা যায় তা হলে আল্লাহ ও তার রাসুলের প্রতি অনন্য ভালোবাসা, বাস্তবেও সুলতান আব্দুল হামিদ ছিলেন একজন ধর্মপরায়ণ শাসক, তিনি সকল কাজেই ইসলামী শরিআহ কে প্রাধান্য দিতেন। তিনি রাষ্ট্রের বিধান কার্যকর করার জন্য প্রথমেই শায়খুল ইসলামের থেকে ফতওয়া নিতেন, তিনি তার পরিবারের প্রতিও সমানভাবে ইসলামী শরিআহর আইনে বিচার করতেন।


সেরদার আকার পরিচালিত Payitath AbdulHamid সিরিজে সুলতান আব্দুল হামিদের চরিত্রে অবিনয় করেছেন বুলেন ইনাল, সুলতান আব্দুল হামিদের স্ত্রী বিদার সুলতানার চরিত্রে অভিনয় করেছেন অজলিম কোনকের।সুলতান আব্দুল হামিদের বোন সেনিহা সুলতানার চরিত্রে অভিনয় করেছেন সিলিন অজতুরক। এছাড়া উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে আছে তাহসিন পাশা, ফেহিম পাশা চেলালউদ্দিন পাশা,  হালিল হালিদ বে, নাদির বে, সোগতলু উসমান, তাতার বে,  সাহজাদা আব্দুল কাদির, সাহজাদা মেহমেত সেলিম, বিদার সুলতানার একান্ত সহকারী জুলফেত কালফা এবং রতচাইল্ড এর মেয়ে সিভেনাজ হানম।রথচাইল্ডের চরিত্রে অভিনয় করেছেন সুয়াভি এরান


পায়িতাথ আব্দুল হামিদ সিরিজের দিকে তাকালেই বেশ কিছু চরিত্রের কথা মনে পড়ে, যাদের কথা না বললেই নয়,  আব্দুল হামিদ সিরিজে অভিনয় অসাধারণ ভুমিকা রেখেছেন সুলতানের ব্যাক্তিগত সহকারী তাহসিন পাশা! যিনি শত আপদ বিপদে সুলতানের পাশে থেকেছেন, সুলতান আব্দুল হামিদ এর গোয়েন্দাদের ভুমিকায় চিলেন ফেহিম পাশা, হালিল হালিদ বে সহ আরো অনেকেই 


ইতিমধ্যে বাংলাদেশী মুসলিম তরুণ - তরুণীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই তুর্কী সিরিজটি, বাংলা ডাবিং না থাকায় বেশ বিপাকে পড়লেও সাবটাইটেল দেখতে হচ্ছে সিরিজটির, এর আগে সিরিজটি we're muslim, goraba squad সহ বিভিন্ন পেইজ সাবটাইটেল করলেও তারপরে এসে সাবটাইটেল বন্ধ করে দেন।পরবর্তীতে সাবটাইটেল এর কাজে হাত দেন "পায়িতাথ বাংলা অনুবাদ" লিংকঃ  ( https://www.facebook. com/sah34. net/ )  নামক একটি ফেইসবুক পেজ। যেখানে সপ্তাহে দুই পর্ব করে ধারাবাহিকভাবে আপলোড দেয়া হচ্ছে সিরিজটি! 

দর্শকরা মনে করেন সিরিজটির মাধ্যমে তরুণ সমাজ জানতে পারবে তাদের হারানো দিনের গৌরবময় সেই সোনালী দিনগুলি, জানতে পারবে খিলাফতের অধীনে কেমন ছিলো রাষ্ট, এবং ইসলামী রাজনীতির এক রুপরেখা হয়ে দাড়িয়ে আছেন সুলতান আব্দুল হামিদ।

আগামীতে সুলতান আব্দুল হামিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, জাজাকুমুল্লহু খাইরান।


___ Osama Bin Solaiman

3 تعليقات

  1. বাংলা ডাবিং করে কোনো টিভি চ্যানেলে নিয়মিত দেখতে পারলে খুব খুশি হইতাম।বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মুসলিম যেন এই মহান খলিফার জীবনী থেকে কিছু শিখতে পারে এবং খিলাফতের গুরুত্ব বুঝতে পারে

    ردحذف
  2. অত্যন্ত সুন্দর একটি সিরিজ।

    ردحذف
    الردود
    1. অনেক অনেক ধন্যবাদ,যে কোন তুর্কী সিরিজ সম্পর্কে আপনার কোন মতামত থাকলে আমাদের জানাতে পারেন, আমরা সাইটে তুলে ধরবো ইনশাআল্লাহ।
      আমাদের সাথে যোগাযোগ করুনঃ bbnbangla@gmail.com

      حذف

إرسال تعليق

أحدث أقدم