ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়ানোর সহজ ৫ টি টিপস

 

ফেসবুক পেজ ফলোয়ার

বর্তমান পৃথিবীতে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক।ফেসবুক ব্যবহারকারীদের প্রত্যেকের আলাদা পরিচয় ও আলাদা অবস্থান থাকে।এদের মধ্যে যার ফেসবুক পেজ কিংবা আইডিতে বেশি ফলোয়ার থাকে তাকে তত বেশি জনপ্রিয় মনে করা হয়,সহজে বলতে গেলে সে হচ্ছে সেলিব্রিটি!যখন কোনো সেলিব্রিটির প্রোফাইলে আপনি যান তখন মন বলে উঠে ইস!আমারো যদি এত ফলোয়ার থাকতো!

কিভাবে বাড়াবেন আইডির ফলোয়ার

এখন ধরুন আপনার ফলোয়ার ৫-৬ লাখ কিংবা তার বেশি।তাহলে আপনাকে কেমন লাগবে?নিশ্চয়ই নিজেকে সেলিব্রিটি মনে হবে এবং খুব ভালো লাগবে।আপনি যদি ফেসবুকের ফলোয়ার বাড়িয়ে এমন সেলিব্রিটি হতে চান তাহলে আজকের পোস্ট আপনার জন্য খুব দরকারী। 


ফেসবুকে আইডি কিংবা পেজের অর্গানিক ফলোয়ার বাড়ানোর কিছু চমৎকার টিপস নিয়েই BBN Bangla' র আজকের লেখা 'ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায়।'

ফলোয়ার বাটন সেটিংস

ফেসবুকে ফলোয়ার বাড়ানোর বিভিন্ন উপায় ও পদ্ধতি রয়েছে।তবে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হলো সেটিং থেকে ফলো অপশন যোগ করা।

তাছাড়া হাজার চেষ্টা করেও আপনি ফলোয়ার বাড়াতে পারবেন না।ফেসবুকে আপনাকে ফলো বাটন যুক্ত করতে হলে অবশ্যই বয়স ১৮ বছর হতে হবে তাহলে সেটিংয়ে গিয়ে নিচের দিকে Public Post অথবা৷ followers and public content নামে একটি অপশন দেখতে পাবেন সেই অপশনে গিয়ে কিছু প্রাইভেসি দেখাবে যেগুলো সাধারণত ফ্রেন্ড করা আছে ঐগুলো Public করে দিবেন।ব্যস ফলোয়ার অপশন চালু হয়ে যাবে।ফলোয়ার অপশন চালু হলে আপনাকে যে রিকুয়েষ্ট পাঠাবে সেই ফলোয়ার তালিকায় যুক্ত হয়ে যাবে।আপনি চাইলে তাকে ফলোয়ার লিস্টে রাখতে পারেন আবার ফ্রেন্ডলিস্টেও রাখতে পারেন।


এবার জানবো ফলোয়ার বাড়ানোর কয়েকটি কার্যকরী উপায়ঃ


সবার আগে জানাবো চমৎকার একটা বিষয়।তা হলো 

ফেসবুকের নতুন আপডেট হচ্ছে ৫০০০+ ফলোয়ার হলে পাবলিক প্লেসে কোথাও কমেন্ট করলে আপনার নামের পাশে  Follow অপশন দেখাবে।এতে করে আপনি বিভিন্ন পাবলিক প্লেসে,নিউজ প্লাটফর্মে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে অনেক ফলোয়ার বাড়াতে পারবেন।তাহলে প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন ৫০০০ ফলোয়ার।ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করতে পারেন।Trending Topic বলতে সম সাময়িক ভাইরাল কোনো ইস্যু কে বুঝানো হয়েছে।আমরা জানি,কোনো ঘটনা ভাইরাল হলে সেই বিষয়ে খুব পরিমাণ সার্চ হয়।সার্চের ফলাফলে রিলেটেড অনেক গ্রুপ,পেজ,পোস্ট শো করবে।এতে করে অনেকের কাছে আপনার পোস্টটিও পৌঁছে যাবে এবং অনেকে আপনাকে ফলো করা শুরু করবে।

তবে ফেসবুক ফলোয়ার বাড়ানোর প্রথম ধাপে আপনাকে নিজের পোস্ট কিংবা কনটেন্টের দিকে নজর দিতে হবে।আপনার টাইমলাইনে উপস্থিত পোস্ট/ভিডিও যদি ভালোমানের হয় তাহলে অন্যরা শেয়ার দিবেন।এতে করে অনেকে আপনাকে আরো সুন্দর সুন্দর পোষ্ট পাওয়ার জন্য ফলো করবে।


ফেসবুকে ফলোয়ার বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোফাইল কে ভালোভাবে কাস্টমাইজ করা মানে সুন্দরভাবে সব তথ্য পূরণ করা।আপনার Bio,Public Info ফলোয়ারের উপর প্রভাব ফেলে।এজন্য প্রোফাইল কে সুন্দরভাবে সাজাবেন।এক্ষেত্রে আপনি স্টাইলিশ Bio ব্যবহার করতে পারেন। Post Privacy পাবলিক করতে হবে।

পোস্ট করে ফলোয়ার বাড়ানোর উপায়ঃ

ফেসবুক পেজ কিংবা আইডিতে ফলোয়ার বাড়ানোর আরেকটি উপায় হচ্ছে বিভিন্ন বড় বড় গ্রুপে গ্রুপ রিলেটেড পোস্ট করা।ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনার পোস্ট মেম্বারদের কাছে ভালো লাগলে লাইক করবে এবং অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের নিউজফিডে তা Suggest  হিসেবে শো করবে।এতে করে অনেকে আপনাকে রিকুয়েষ্ট পাঠাবে এবং ফলোয়ার তালিকায় বন্দি হবে।

টাকা দিয়ে ফলোয়ার বৃদ্ধি

সর্বশেষ বলবো বিভিন্ন পেইড সিস্টেম কিংবা ওয়েবসাইটের কথা।ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য আপনি বিভিন্ন টিম থেকে পেইড সিস্টেম পদ্ধতি ব্যবহার করতে পারেন।বিভিন্ন টিম টাকার বিনিময়ে ফলোয়ার দিয়ে থাকেন।তবে এক্ষেত্রে বিশ্বস্ত কমিউনিটি বা টিমকে সিলেক্ট করাটা গুরুত্বপূর্ণ বিষয়।কারণ আজকাল মুখোশের অন্তরালে লুকিয়ে আছে অনেক প্রতারণা। আবার বিভিন্ন ওয়েবসাইট থেকে টোকেন জমা করে তা দিয়েও ফলোয়ার কালেকশন করা বর্তমানে খুব জনপ্রিয়। এ বিষয়ে ইউটিউবে সার্চ দিলে আপনি অনেক বাংলা টিউটোরিয়াল পেয়ে যাবেন যা দেখে আপনিও ফলোয়ার বাড়াতে পারবেন।

এবং রাতারাতি বনে যাবেন একজন ফেবু সেলিব্রিটি😍

4 Comments

Post a Comment

Previous Post Next Post