হ্যালো,
যারা ওয়েবসাইটে ব্লগিং করতে ইচ্ছুক তাদের জন্য BBN Bangla' টিমের আজকের স্পেশাল আয়োজন বাংলা টিউটোরিয়াল। টিউটোরিয়ালে থাকছে ব্লগ কি,ব্লগ কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে কি করতে হবে।লিখেছেন Abdul Aziz Ahmed. পুরো লেখাটি পড়লে আশা করি ব্লগ সম্পর্কিত মোটা অংকের ধারণা পেয়ে যাবেন এবং নিজেই নিজের জন্য ব্লগ তৈরি করে টাকা উপার্জন করতে পারবেন খুব সহজে।
তাহলে এবার টিউনটি শুরু করা যাক।ব্লগিং সম্পর্কে জানতে হবে সবার আগে বুঝতে হবে ব্লগিং আসলে কি?
ব্লগ/ব্লগিং কিঃ
ব্লগ তৈরির আগে যা প্রয়োজনঃ
প্রত্যেক কাজে সফল হওয়ার পূর্বশর্ত হচ্ছে দৃঢ় মনোবল ও সঠিক পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোনো কাজে সফল হওয়া মোটেই সম্ভব না।ঠিক তেমনি ব্লগের ক্ষেত্রে সফল হতেও প্রয়োজন হবে কঠিন মনোবল ও সুচিন্তিত পরিকল্পনার।প্রাথমিক পরিকল্পনা মূলত শুরু হবে ব্লগের নাম ও ঠিকানা নির্বাচনের মাধ্যমে।ব্লগের জন্য ব্যবহৃত নামকে আমরা সাধারণত ডোমেইন নামে চিনি।ব্লগেট ক্ষেত্রে ডোমেইন নাম নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ যেটা আমরা পূর্বের টিউটোরিয়াল টি পড়ে ভালোভাবে বুঝতে পেরেছি।ব্লগ কিংবা ওয়েবসাইটের প্রাণ হচ্ছে পরিদর্শক। পরিদর্শক হচ্ছে যারা বিভিন্ন তথ্যের অনুসন্ধানের প্রয়োজনে ব্লগে চলে আসে এবং মনোযোগ দিয়ে ব্লগিং পড়ে থাকে,সহজ কথায় তাদের পাঠক বলতে পারেন।
পাঠক কে আকৃষ্ট করাটাই হবে আমাদের প্রথম ও প্রধান টার্গেট।এজন্য আমাদের কে ব্লগের জন্য একটি সুন্দর ও আকর্ষণীয় ডোমেইন নাম তৈরি করে নিতে হবে যা খুব সহজেই একজন পাঠক কে আকৃষ্ট করতে সক্ষম হবে।এটা খুব কঠিন কাজ নয়।ব্লগের নাম সব সময় আপনার লেখালেখির বিষয়বস্তুর উপর ভিত্তি করে রাখতে হবে।অর্থাৎ আপনি ব্লগে যেসব বিষয়ে লেখালেখি করতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দবোধ করেন সেই আঙ্গিকের নাম নির্বাচন করতে চাই।ব্লগের জন্য সব কিছু ইউনিক ও স্বতন্ত্র হওয়া খুবই দরকারী।
ব্লগের বিষয়বস্তু কেমন হওয়া চাইঃ
আপনার ব্লগ কি সম্পর্কে হবে,কি ধরনের তথ্য ও সেবা সেখানে প্রাধান্য পাবে এগুলো ব্লগ তৈরির আগেই ঠিক করতে নিতে হয়।আপনি যে বিষয়ে পারদর্শী ঠিক সেই বিষয়কে টার্গেট করেই ব্লগ সাইট নির্ধারণ করবেন।এক্ষেত্রে আপনার ব্লগ হবে Unique,স্বতন্ত্র ও ভিন্ন আঙ্গিকের।ফলে ব্লগে আপনি খুব সহজেই সফল হতে পারবেন।দ্বিতীয়ত ব্লগের বিষয়বস্তু নির্ধারণের জন্য আপনি বিভিন্ন এক্সপার্ট ও গুগলের সহায়তা নিতে পারেন।Googl এ সার্চ করে আপনি ব্লগের বিষয়বস্তু কেমন হওয়া উচিৎ এসব সম্পর্কে বিস্তারিত তথ্য অনায়াসে পেয়ে যাবেন।তবে নিজে থেকে হোক আর গুগল থেকে অথবা কোনো এক্সপার্ট ব্যক্তির কাছে থেকে হোক সব সময় আপনার উপাদান ও বিষয়বস্তুর উপর নজর রাখা উচিত। মনে রাখতে হবে আপনার ব্লগটি যেন স্বয়ংসম্পূর্ণ ও তথ্যবহুল হয়।পাঠকরা যেন আপনার ব্লগ পড়ে বাস্তব জীবনে উপকৃত হয়।
ব্লগের কাজ কিঃ
ব্লগ হচ্ছে একটি স্বতন্ত্র অনলাইন প্লাটফর্ম। বিভিন্ন ধরনের তথ্য ও পরিষেবা প্রচারের জন্য ব্লগ ব্যবহৃত হয় এবং এ থেকে অর্থ উপার্জন করে ব্লগাররা জীবিকা নির্বাহ করে থাকে।এখানে মূল কাজ হচ্ছে পাঠকদের চাহিদার উপর ভিত্তি করে দারুন সব টিউনস ও টিউটোরিয়াল হাজির করা।এতে একদিকে পাঠক উপকৃত হয় অন্যদিকে ব্লগাররা ব্লগিংয়ের মাধ্যমে নিজে সাবলম্বী হতে থাকে।ব্লগের হোস্টিং ও আয় প্রসঙ্গেঃ
হোস্টিং ও ডোমেইন কি এ সম্পর্কে গত টিউনে আমরা মোটামুটি ধারণা অর্জন করেঋি তাই নতুন করে এসব উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।অধিকাংশ ব্লকের হোস্টিং সাধারণত Wordpress এবং Blogging ইত্যাদি কোম্পানির হয়।ওয়ার্ডপ্রেস এবং ব্লগিং ব্যবহারে অনেক লাভ ও সুযোগ সুবিধা রয়েছে।Wordpress ও Blogging এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো সব সময় বিনা টাকায়,বিনা খরচে ব্যবহার করা যায় এবং টাকা উপার্জন করা যায়।এগুলোর ব্যবহারবিধি ও রক্ষণাবেক্ষণ খুব সহজ ও সোজা।তবে ফ্রি তে চালাতে একটু সমস্যা হতে পারে।সম্ভাবনাময় বাংলা ব্লগ সাইটঃ
যারা ইংরেজিতে লিখতে পারেন না বা এক্ষেত্রে মোটেও ইচ্ছুক নন তারা বাংলা লিখেও ব্লগ সাইট থেকে টাকা উপার্জন করতে পারবেন।তবে বাংলা আর্টিকেল লিখে গুগল এডসেন্স পেতে একটু বেগ পেতে হয়।গুগল এডসেন্স ছাড়া ইনকাম হয় না।আপনি চাইলে Instance Article লিখে ব্লগে কাজ করতে পারেন।এটি গুগল এডসেন্সের মতোই তবে একটু সহজ।এরপরেও যারা ইংরেজিতে ব্লগিং করতে চান তাদের জনৃয একটি চমৎকার পথ খোলা রয়েছে তা হলো Translation পদ্ধতি ব্যবহার করতে পারেন।আপনি চাইলে ট্রান্সলেশন অ্যাপস বা গুগল ট্রান্সলেশন ও কাজে লাগাতে পারবেন।বাংলাতে আর্টিকেল লিখে শুধু Translated করে পোস্ট করতে পারবেন।এতে আশা করা যায় আপনার জন্য গুগল এডসেন্স পাওয়া একটু সহজ হবে।ব্লগ বুষ্ট বা প্রচারঃ
প্রচার হচ্ছে অফলাইন- অনলাইন সব ক্ষেত্রেই বিজনেসে সফল হওয়ার টার্নিং পয়েন্ট।প্রচার ছাড়া সফলকাম হওয়া সম্ভব।ব্লগের ক্ষেত্রেও তাই।ব্লগ খুলে বসে থাকলে চলবে না।নিয়মিত নতুন নতুন আপডেট দিতে হবে,সেই সাথে চাই প্রচার-প্রচারণা।তাহলে জমে উঠবে আপনার ইন্টারেস্টিং ব্লগ লাইফ।সুতরাং নিজের ব্লগ কে জনসম্মুখে জনপ্রিয় করার লক্ষ্যে আপনাকে নিয়মিত ব্লগ পোস্ট অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হবে।এতে করে আপনার ব্লগের ব্যাপক প্রচার হবে এবং জনপ্রিয় হয়ে উঠবে।তবে শেয়ারের ক্ষেত্রে খেয়াল করতে হবে যেন অপ্রয়োজনীয় পোস্ট শেয়ার না হয়।একটি পোস্ট বার বার শেয়ার দিলেও ভিজিটর বিরক্ত হতে পারে।এজন্য শেয়ার করার আগে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে।তবে ব্লগের প্রচার-প্রচারণার জন্য বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে Search Engine Optimization. এই পদ্ধতিতে স্বল্প সময়ে ব্যাপক হারে কোনো ব্লগের প্রচার নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে আপনি বিভিন্ন ফোরাম ও অন্যান্য ব্লগে ভালোমানের আর্টিকেল শেয়ার দিবেন।
তবে যারা নতুন ও প্রাথমিক অবস্থায় ফ্রি ব্লগ চালাবেন তাদের জন্য আমাদের পরামর্শ হবে ফ্রি চর্চার জন্য আপনি আপাতত ফ্রি ব্লগিং প্লাটফর্ম কে কাজে লাগাতে পারেন।তারপর ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারলে পেইড ডোমেইন ও হোস্টিং কিনতে পারেন।তারপর আরো এক ধাপ এগিয়ে গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন।এভাবেই একদিন সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ।
কোর্স ও প্রশিক্ষণঃ
আপনি যদি একজন সফল ব্লগার হতে চান তাহলে ব্লগিং বিষয়ে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের পেইড কোর্স গ্রহণ করতে পারেন।কোর্সের মাধ্যমে আপনাকে শেখানো হবে কিভাবে ব্লগে লেখালেখি,রক্ষণাবেক্ষণ করতে হয়।এছাড়া আরো অন্যান্য ব্যাসিক বিষয়গুলো জানতে পারবেন।পাশাপাশি SEO সম্পর্কেও বিস্তারিত শিখতে পারবেন যেটি কিনা ওয়েবসাইট সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু।এছাড়া আপনি ফ্রিতে ব্লগ সম্পর্কিত বিভিন্ন জ্ঞান আহরণের জন্য বিভিন্ন পাবলিক ও চ্যাটগ্রুপে জয়েন হতে পারেন।পাশাপাশি ইউটিউবে সার্চ করলেও অনেক সুন্দর সুন্দর সহজ বাংলা টিউটোরিয়াল পেয়ে যাবে যেগুলো দেখলে মোটামুটি ব্লগ সম্পর্কে তৃষ্ণা মেটাতে পারবেন।
আমরা আজকে ব্লগ কি,কিভাবে কি করতে হবে এ বিষয়ে বিশদ আলোচনা করলাম।লেখাটি পড়ে অনেক উপকৃত হয়েছেন আশা করি।এরপরেও যাদের বুঝতে অসুবিধা হবে তারা কমেন্ট বক্সে অথবা বিবিএন বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।এতক্ষণ আমাদের লেখাটি ভালোভাবে পড়ার জন্য আপনাদের সবাই কে ধন্যবাদ।নিয়মিত এই ধরনের টিউটোরিয়াল ও টিউনস পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
ধন্যবাদ-
Abdul Aziz Ahmed

খুব ভালো হয়েছে লেখাটি
ReplyDelete888 Casino in Scottsdale, AZ - MapYRO
ReplyDelete888 Casino 익산 출장마사지 in Scottsdale AZ is an 양주 출장마사지 amazing casino hotel in Scottsdale, 공주 출장샵 Arizona. 888 고양 출장안마 Casino 제천 출장샵 is open 24 hours a day, 7 days a week.
Post a Comment