বর্তমান সময়ে ঘরে বসে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় এবং সক্রিয় পদ্ধতি হচ্ছে ইউটিউব, ফ্রিল্যান্সিং,ব্লগার,এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।লেখালেখি তে আপনি যদি দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি ব্লগিং করে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।আবার আপনি যদি দক্ষতার সাথে উপস্থাপনা করার সক্ষমতা রাখেন তাহলে ইউটিউবে নিজস্ব চ্যানেল তৈরি করে ইউনিক ভিডিও দ্বারাও ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
এছাড়াও আপনি একটু দক্ষতা অর্জন করে বিভিন্ন ওয়েবসাইট থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন ব্যবহারকারীদের একটা বিরাট অংশ বর্তমানে দিন দিন অনলাইনভিত্তিক ইনকাম সোর্সের দিকে ঝুঁকে যাচ্ছে।এদের মধ্যে কেউ হয়তো বিশ্বস্ত কোনো ওয়েবসাইটে কাজ করে প্রতিদিন ভালো পরিমাণ কাজ করে অর্থ উপার্জন করছে,অন্যদিকে যারা পিছিয়ে তারা হয়তো কেবল খুঁজতেছে কিভাবে ইনকাম করা যায়?
আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য খুব দরকারী। আমরা এখানে তুলে ধরবো আপনি কিভাবে অনলাইন ব্যবহার করে ঘরে বসে আয় করতে পারবেন এবং সেই সাথে এমন কিছু কার্যকর ওয়েবসাইটের নাম বলে দিবো যেগুলো সব বিশ্বমানের। এতে করে আপনি স্বাচ্ছন্দ্যে ওয়েবসাইটে কাজ করতে পারবেন।
প্রথমে বলে রাখি অনলাইনে বা ওয়েবসাইটে কাজ করার জন্য যে খুব বেশি কিছু দরকার তা নয়।মূলত একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ থাকলেই আপনি কাজ চালিয়ে যেতে পারবেন।এছাড়া দক্ষতার পাশাপাশি একটু মনমানসিকতা থাকলেই চলবে।
তবে একটা বিষয় মাথায় রাখতে হবে তা হলো আপনাকে সঠিক অনলাইন প্লাটফর্ম সিলেক্ট করতে হবে নতুবা আপনার বেকার সময় অপচয় ছাড়া কিছুই সম্ভব না।কারণ আজকাল অনেক ভূয়া ওয়েবসাইট রয়েছে যারা ইউজারদের কে কলুর বলদের মতো খাটায় কিন্তু পেমেন্টের বেলায় মাথায় হাত!!এজন্য আমরা আপনাদের কে এমন কিছু অনলাইনক ইনকাম সোর্সের নাম বলবো এগুলো মাথায় রাখতে হবে।কোন কোন সাইটে কাজ করতে পারবেন?অনলাইনে বিভিন্ন সাইট থেকেই আপনি কাজ করতে পারবেন।বলতে গেলে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের নাম বলা যেতে পারে।
আরো জানুনঃ
- পাঁচটি উপায়ে মোবাইল দিয়ে আয়
- লেখালেখি করে মোবাইল দিয়ে আয় করার উপায়
- লাইক, কমেন্ট সাবস্ক্রাইব সহ বিভিন্ন কাজ করে আয়
- ইউটিউব থেকে টাকা ইনকাম
১. Picoworker: কিভাবে ইনকাম করা যায়ঃ
যারা নতুন তাদের কে আমরা সাজেস্ট করবো Picoworker নামক সাইটে কাজ করার জন্য।এই ওয়েবসাইট টি বিশ্বমানের এবং খুব জনপ্রিয়।Picoworker এ কাজ করা খুবই সহজ যার কারণেকোনো রকম ঝামেলা ছাড়াই ইনকাম করা যায় ওয়েবসাইটঃ picoworkers.com
সাধারণত নূন্যতম ৫ ডলার হলেই আপনি Bkash,PayPal,Amazon card এর মাধ্যে পেমেন্ট নিতে পারবেন।এতে অন্যতম কাজ হলো ইউটিউব ভিডিও ভিউ,চ্যানেল সাবস্ক্রাইব করা,সাজেস্ট করা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল,জিমেইলসহ একাউন্ট তৈরি করা,সার্ভে,ফেসবুক,ইনস্টাগ্রাম,টুইটার ফলো করা ইত্যাদি।আপনি এ বিষয়ে অনভিজ্ঞ হলে সমস্যা নাই।ইউটিউবে গিয়ে 'How to work Picoworker' এভাবে সার্চ করলেই অনেক বাংলা টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো দেখলে আপনি মিনিটের মধ্যেই এ ওয়েবসাইটে কাজ করে দৈনিক ৳১০০০-৳১৫০০ পর্যন্ত আয় করতে পারবেন।Picoworker রে কাজ করার জন্য আপনার আরেকটি একাউন্ট দরকার হবে তা হলো Reedit. এ বিষয়েও আপনি গুগল কিংবা ইউটিউব সার্চ করে অভিজ্ঞতা নিতে পারেন।
২. Fiverr:
ফাইবার হচ্ছে বিশ্বমানের একটি অন্যতম ইনকাম সাইট যেখান থেকে কোটি কোটি গ্রাহক কাজ করে ইনকাম করছে।আউটসোর্সিংয়ের মধ্যে খুব জনপ্রিয় সাইট ফাইবারে আপনি বায়ার কিংবা সেলার হিসেবে কাজ করতে পারবেন।প্রথমত আপনি হলেন সেলার,আপনি কাজের জন্য পোষ্ট করবেন যাকে বলা হবে গিগ।আপনার করা গিগ দেখে গ্রাহকরা আপনাকে কাঙ্ক্ষিত কাজের অর্ডার দিবে যাদের কে বলা হয় বায়ার।এখানে আপনি ফেসবুক একাউন্ট তৈরি করা থেকে শুরু করে এমনকি রান্নাবান্নার ভিডিও পর্যন্ত আর্টিকেল হিসেবে বিক্রি করতে পারবেন।সর্বনিম্ন ১ ডলার ইনকাম করতে পারলেই টাকা উঠাতে পারবেন।
ফাইবার সম্পর্কে জানতে ইউটিউবে সার্চ করলে আপনি অসংখ্য বাংলা টিউটোরিয়াল দেখতে পাবেন সেগুলো দেখে অল্প সময়ে আপনি দক্ষতা রপ্ত করতে পারবেন।
৩. MicroWorker:
অনলাইনে মাইক্রো জবসের কথা বলতে গেলে সর্বপ্রথম মাইক্রোওয়ার্কারের কাজ বলতে হয়।মোবাইল দিয়ে কাজ করার জন্য এটি একটি উপযোগী সাইট।প্রায় ১০ লক্ষাধিক ওয়ার্কার এখানে কাজ করে অনেক পরিমাণ আয় করতে সক্ষম হচ্ছে এবং দিন দিন এই সাইটের ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে।এখানে সাধারণত দুই ধরনের ব্যক্তি থাকে তারা হলো এমপ্লয়ার্স এবং ওয়ার্কার।
Employers বিভিন্ন কাজের অফার করে থাকে অন্যদিকে ওয়ার্কাররা কাজ করে ইনকাম করতে থাকে।
আপনি যেহেতু ইনকাম প্রত্যাশি তার মানে এ সাইটে আপনি একজন ওয়ার্কার হিসেবে কাজ করবেন।Microworker এ কাজের মধ্যে রয়েছে গুগল একাউন্ট,ইউটিউব একাউন্ট তৈরি করা,প্লে স্টোরে গিয়ে রেটিং দেওয়া,বিভিন অ্যাপ ইনস্টল করা ইত্যাদি।বলতে গেলে একদম Picoworker সাইটের হুবহু।ইউটিউবে সার্চ করে এ বিষয়ে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনিও এই ওয়েবসাইটে একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে পারেন।
উপরের তিনটি ওয়েবাসাইটের যেকোনো একটিতে মন দিয়ে কাজ করলেই আপনি মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন।আপনি চাইলে সব সাইটেই কাজ করতে পারেন।উল্লেখিত তিনটি ওয়েবসাইট ছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে ইনকাম করা যায় তবে নতুন ইউজারদের জন্য এই তিনটি প্লাটফর্ম খুব কাজে দিবে।যারা আগ্রহী তারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে একজন সক্রিয় কর্মী হয়ে মাঠে নামতে পারেন,আশা করা যায় সফল হবেন।

Post a Comment