আর্জেন্টিনার সাপোর্টার প্রতিশোধ নিতে না পেরে পরবর্তীতে চার-পাঁচজনকে নিয়ে নিয়ে স্থানীয় দামচাইল বাজারে ব্রাজিল সাপোর্টার এর চাচার উপর হামলে পড়ে।
বি বাড়িয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে চার জন।
ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব নামের একজন ব্রাজিল সমর্থকে পিটিয়ে আহত করেছেন আরেকজন আর্জেন্টাইন সমর্থক।এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে যায় ব্রাজিল সমর্থকরা। তারা আর্জেন্টিনার সমর্থকদের পাল্টা আবার আক্রমণ করেন।এতে দুই দলের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রায় ০৪ জন সমর্থক গুরুতর অবস্থায় আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি হওয়া জনাব নওয়াব মিয়ার স্বজনরা বলেন, চলমান কোপা আমেরিকার সেমি ফাইনাল ম্যাচে ব্রাজিল ১-০ গোলে পেরুকে হারিয়ে দেন এবং ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করে।
খেলা শেষ হলে ব্রাজিলের সমর্থক রেজাউল করিমের সাথে সেই এলাকার আর্জেন্টিনার সাপোর্টার জীবন মিয়া তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।পরিস্থিতি জটিল রূপ নেয় এবং খারাপের দিকে যায় এলাকাবাসী এসে তাদের কে থামান এবং শান্ত করেন।পরে জীবন আরো চার-পাঁচ যুবককে তার সাথে নিয়ে তাদেরই স্থানীয় দামচাইল বাজারে গিয়ে রেজাউলের চাচা মোহাম্মদ নওয়াব মিয়াকে একা পেয়ে বেধড়ক মারধর করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করান।গত মঙ্গলবার সন্ধ্যার সময় বি. বাড়িয়ার সাদেকপুর ইউনিয়নে অবস্থিত দাম চাইল বাজারে ব্রাজিল সমর্থকদের সাথে আর্জেন্টিনার সাপোর্টারদের সাথে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার বর্তমান ওসি এমরানুল ইসলাম ঘটনার তদন্ত করে জানান, দুই দলের সমর্থকদের মধ্য হামলার ঘটনাটি আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।
চলমান কোপা আমেরিকায় ব্রাজিল আর পেরুর মধ্যকার সেমি ফাইনালে ম্যাচ ১-০ গোলে জয়ী হয় ব্রাজিল। ম্যাচ শেষে রেজাউল নামের একজন ব্রাজিল সমর্থকের সাথে একই এলাকার আর্জেন্টাইন সমর্থক মোহাম্মদ জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। বাক বিতণ্ডার এক পর্যায়ে তা হাতাহাতি তে রূপ নেয়।এসময় স্থানীয় ব্যক্তিবর্গ মিলে দুজনের মধ্যকার দ্বন্দ থামান।কিন্তু বিকাল বেলা শুরু হয় আরেক দফা হামলা।বিকেলে ব্রাজিলিয়ান সমর্থক নওয়াব মিয়াকে একা পেলে জীবন মিয়া সহ আরো ৪-৫ জন আর্জেন্টাইন সাপোর্টার মিলে অতর্কিত হামলা করে এবং আহত করে পালিয়ে যায়।
রাত প্রায় নয়টার দিকে ব্রাজিলের সমর্থক রেজাউল করিমসহ কয়েকজন আর্জেন্টিনার সমর্থক জীবনকে বাজারে একা পেয়ে বদলা নেন এবং প্রহার করেন। এতে নতুন করে আবারো উত্তেজনা বেড়ে যায়।ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ফাইজুর রহমান (ফয়েজ) বলেন, ‘ আহত নওয়াব মিয়া তার মাথায় প্রচন্ড ভাবে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন তিনি।" দেশের এমন নাজুক পরিস্থিতিতে ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

Post a Comment