ডোমেইন ও হোস্টিং কি? ওয়েবসাইট এর জন্য ডোমেইন হোস্টিং কতটা গুরুত্বপূর্ণ

ডোমেইন ও হোস্টিং

 হ্যালো বন্ধুরা,

আজকে আমরা বিবিএন বাংলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানবো।যারা অনলাইনে ওয়েবসাইট খুলে পেশাগত ভাবে অর্থ উপার্জন করতে ইচ্ছুক তাদের কে ডোমেইন ও হোস্টিং সম্পর্কে খুঁটিনাটি জানা আবশ্যক। তাই এসব বিষয়ে ধ্যান ধারণা রাখা অতীব জরুরী।


ডোমেইন ও হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের BBN Bangla'র আজকের লেখাটি স্টেপ বাই স্টেপ পড়ুন,আশা করি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এবং এটিকে পুঁজি হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে অনলাইন জগতে আপনি ওয়েবসাইট খুলে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করবো:-

>>ডোমেইন কি

>>হোস্টিং কি

>>ডোমেইন ও হোস্টিং এর কাজ কি

>>কিভাবে ও কোথায় থেকে এসব কিনবেন

>>ডোমেইন ও হোস্টিং কেনার আগে আমাদের কে যেসব বিষয় খেয়াল রাখা জরুরী।


ডোমেইন কিঃ

আমরা যারা ওয়েবসাইট চালাতে চাই তাদেরকে প্রথমেই জানতে হবে What is domain?-ডোমেইন আসলে কি?ডোমেইন শব্দটি অনলাইন দুনিয়ায় একটি বহুল প্রচলিত শব্দ হলেও অনেকে এর অর্থ জানি না।ডোমেইন শব্দটি বলতে আসলে কোনো ওয়েবসাইটের নাম কে বোঝায়।ডোমেইন নামটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মূলত ওয়েবসাইটের প্রতিনিধিত্ব করে এবং ওয়েবসাইটের পরিচায়ক রূপে কাজ করে। তাই আপনি যদি আপনার প্রতিষ্ঠানিক ওয়েবসাইট চালাতে চান তাহলে ডোমেইনের নামটা অবশ্যই প্রাতিষ্ঠানিক রিলেটেড হতে হবে।আবার আপনার যদি কোনো প্রতিষ্ঠান,সংস্থা না থাকে কিন্তু ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে আপনি ব্লগার হিসেবে যেসব বিষয়ে লেখালেখি করতে স্বাচ্ছন্দ বোধ করবেন বা যে বিষয়ে আপনি পারদর্শী সেই রিলেটেড নামকেই প্রাধান্য দিবেন।


ধারণাটি পরিষ্কার করতে একটি উদাহরণ উপস্থাপন করলে খুব সহজে বুঝতে পারবেন বিষয়টা।ধরুন আপনি ভ্রমণ পিপাসু।আপনি ভ্রমণ বিষয়ক লেখালেখি করতে ইন্টারেস্ট।ভ্রমণ বিষয়ক বিভিন্ন লেখকের বই পড়ে এ সম্পর্কে মোটা দাগের জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেছেন।এখন এই বিষয়ে ওয়েবসাইটে লেখালেখি করতে ইচ্ছুক।তাহলে আপনাকে এমন একটি ডেমেইন নাম সিলেক্ট করতে হবে যেটি দেখে মানুষ অনায়াসেই ধরে নিবে এটি ভ্রমণ এক্সপেরিয়েন্স মূলক ওয়েবসাইট।তাহলে ওয়েবসাইটে ডোমেইন নেম ভ্রমণ রিলেটেড হলে মানুষ সহজেই বুঝতে পারবেন।যেমন Travel24 ডট কম টাইপের নাম দিলেন।নামটি পড়লেই মানুষ সহজেই ধরে নিবে এটি একটি ভ্রমণ বিষয়ক ওয়েব পেজ। এজন্য সফল হতে হলে আপনাকে লেখালেখির বিষয় রিলেটেড নামে ডোমেইন নির্বাচন করতে হবে যাতে করে সহজে পরিচিতি এবং দিন শেষে জনপ্রিয় হতে পারে। 


ওয়েবসাইটের জন্য মানুষ বিভিন্ন ক্যাটাগরির ডোমেইন ব্যবহার করে।এক্ষেত্রে .com (ডট কম) এর ব্যবহার সবচেয়ে বেশি এবং জনপ্রিয়। সাধারণ ব্যবসা থেকে শুরু করে যেকোনো কাজে বেশিরভাগ ওয়েবসাইট ইউজার ডট কম ডোমেইন ব্যবহার করে থাকে।আবার কেউ যদি বিভিন্ন তথ্য পরিসেবা মূলক ওয়েবসাইট খুলে বসে তাহলে তার ক্ষেত্রে ব্যবহৃত ডোমেইন হবে .info  আবার নেটওয়ার্কিং সাইট খুললে সেক্ষেত্রে ডোমেইন হবে .net . আবার বিভিন্ন দেশ ভিত্তিক অনলাইন বিজনেস করতে চাইলে আপনি সেই দেশেট গাইডলাইন ও নির্দেশনা ফলো করে নাম রাখতে পারেন।যুক্তরাষ্ট্রের হলে আপনার ডোমেইন হবে .uk  এরকম টাইপের। 


হোস্টিং কিঃ

এতক্ষণে আমরা ডোমেইন সম্পর্কে মোটামুটি জানতে পারলাম।এবার আমরা বিস্তারিত জানবো হোস্টিং সম্পর্কে। ডোমেইল সম্পর্কে জেনে থাকলে হোস্টিং সম্পর্কে বুঝতে আমাদের জন্য আরো সহজ হবে।সহজ কথায় হোস্টিং হচ্ছে ডোমেইন রাখার নির্দিষ্ট একটি Sapce বা জায়গা। আমরা যখন একটি ডোমেইন কিনবো সেই ডোমেইন কে অবশ্যই একটি পিসি কিংবা ডিভাইসে সংযুক্ত করে রাখতে হবে।ধরুন আমরা একটি ডোমেইন কিনলাম এবং সেই ডোমেইনটিকে আমার পিসি তে সংযুক্ত করে রাখবো।পিসিতে রাখার জন্য অনলাইনে আমাকে একটি জায়গা Space ঠিক করে নিতে হবে।আর এই স্পেসটি বিভিন্ন কোম্পানি থেকে মাসিক কিংবা বাৎসারিক আকারে কিনতে হবে।তারপরে আমরা সেইসব কোম্পানি থেকে হোস্টিং গ্রহণ করে তবেই ডোমেইন চালাতে পারবো।আপনার ওয়েবসাইট কে দিন রাত সার্বক্ষনিক চালু রাখতে হলে সব সময় ডোমেইন চালু রাখতে হবে।এক্ষেত্রে আপনি যদি নিজের পিসিকে হোস্টিং এর কাজে ব্যবহার করতে চান তাহলে পিসিকে ২৪ ঘন্টা চালু রাখতে হবে।


ডোমেইন ও হোস্টিং কোথায় পাওয়া যায়ঃ

বাংলাদেশে আপনাকে হোস্টিং ক্রয় করতে হলে আগে মূল্য পরিশোধ করতে হবে।আমাদের দেশে বিভিন্ন হোস্টিং কোম্পানি রয়েছে তারা বিভিন্ন ধরনের হোস্টিং ক্রয় করে থাকে যেমন Share Hosting,Detective Server,VPS ইত্যাদি।আপনি চাইলে ডোমেইন ও হোস্টিং একই কোম্পানি থেকে নিতে পারেন।আবার আলাদা আলাদা কোম্পানি থেকেও কিনতে পারবেন।তবে ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানি থেকে কেনা সুবিধাজনক ও লাভজনক।



 

হোস্টিং কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখা অতীব জরুরীঃ

এতক্ষণ আমরা ডোমেইন ও হোস্টিং কি সে সম্পর্কে বিস্তারিত জানলাম।ডোমেইন  ও হোস্টিং কোথায় পাওয়া যায় সেটাও দেখলমা।এখন আমাদের একটা বিষয় সম্পর্কে খেয়াল রাখা উচিত তা হলো কেমন মানের ডোমেইন ও হোস্টিং ক্রয় করা উচিত।

হোস্টিং কিনতে হলে আগে প্রভাইডার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং অবশ্যই বিশ্বস্ত Provider নির্বাচন করে এক্ষেত্রে জরুরী।কারণ অনলাইন জগতে চারিদিকে প্রতারণার ফাঁদ পাতা থাকে।তাই প্রতারণা থেকে বাঁচতে বিশ্বস্ত একটি কোম্পানি অথাব Provider নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন।তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।আগে কেউ ডোমেইন বা হোস্টিং নিয়েছে তাদের সাথে আলোচনা করলেই আপনি ভালো ও বিশ্বস্ত ডোমেইন ক্রেতার সন্ধান পেয়ে যাবেন। 


হোস্টিং কেনার আগে আপনাকে বিবেচনায় রাখতে হবে আপনি ঠিক কয়টা ডোমেইনের জন্য হোস্টিং কিনতে চাচ্ছেন।আপনার ডোমেইন একটা হলে হোস্টিং কম স্পেসের হলেই চলবে।কিন্তু আপনি যদি একাধিক বড় মাপের ডোমেইন ব্যবহার ও পরিচালনা করতে চান তাহলে অবশ্যই বেশি ভালো মানের বা একাধিক হোস্টিং কিনতে হবে। আবার এটাও দেখতে হবে আপনি যে কোম্পানি থেকে হোস্টিং নিচ্ছেন তাদের সার্ভিস কেমন,তারা নিয়মিত আপনার ওয়েবসাইট ব্যাকআপ রাখবে কি না,তাদের Cotrol panel ব্যবস্থা কতটুকু উন্নত,সার্ভারের পারফরম্যান্স,ব্যান্ডউইথ পাওয়ার কেমন ইত্যাদি।


এগুলো জানা কিন্তু খুব কঠিন নয়।

আপনাকে এসব বিষয় জানার জন্য বিভিন্ন ডোমেইন ও হোস্টিং প্রভাইডার কোম্পানির নিজস্ব ওয়ে প্লাটফর্ম থেকে রিভিউগুলো ভালোভাবে দেখতে হবে।ক্রেতারদের রিভিউ দেখেই আপনি আঁচ করতে পারবেন উক্ত কোম্পানি কতটা কার্যকর। রিভিউ যদি পজিটিভ হয় তাহলে কোম্পানির সার্ভিস ও অবশ্যই পজিটিভ হবে এতে কোনো সন্দেহ নাই। 


এরপরেও যাদের কাছে কঠিন মনে হবে তাদের জন্য আমরা তো আছিই।আমরা BBN Bangla সাইটের সৌজন্যে আপনাদের কে Hostgator,Blue Host, গোড্যাডি ইত্যাদি কোম্পানির নাম বলবো।এসব কোম্পানির সার্ভিস অনেক উন্নতমানের এবং পেমেন্ট ব্যবস্থাও অনেক সহজ।এসব ক্রয় করতে হবে ডলারের হিসেবে।সুতরাং, ডলার পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে এসব কোম্পানি থেকে ডোমেইন ও হোস্টিং কিনতে পারেন।


শেষ কথাঃ

আশা করি এতক্ষণ ডোমেইন ও হোস্টিং সম্পর্কে বিস্তারিত যেসব আলোচনা করা হয়েছে তা খুব সহজেই বুঝতে পেরেছেন।এরপরেও কোথাও কিছু বুঝতে না পারলে কিংবা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন।আমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আরো দ্রুত রেসপন্স পেতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুকেও মেসেজ করতে পারেন,আপনাদের সেবায় আমরা সব সময় আছি থাকবো।


বিভিন্ন ধরনের অনলাইনকেন্দ্রীক টিউনস,অর্থ উপার্জনের বিভিন্ন গাইড লাইন,ইউটিউব ওয়েবসাইটের খুঁটিনাটি সম্পর্কে BBN বাংলার ধারাবাহিক লেখা পেতেআমাদের ওয়েবসাইট টি র সাথেই থাকুন।

আমাদের আর্টিকেল ও টেক টিউনস পড়ে আপনারা সফল হোন এটাই বিবিএন কর্তৃপক্ষের একান্ত চাওয়া।


অশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।

লিখেছেন-Abdul Aziz Ahmed 

BBN Bangla Team-বিবিএন বাংলা টিম

Post a Comment

Previous Post Next Post