হ্যালো বন্ধুরা,
ইউটিউবারদের জন্য BBN Bangla'র পক্ষ থেকে আজকের লেখা একটি গুরুত্বপূর্ণ টিপস Youtube Thumbnail বানানোর সেরা কয়েকটি অ্যাপস।টিউটোরিয়াল লিখেছেন Abdul Aziz Ahmed. যারা ইউটিউবে ভিডিও তৈরি করে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য আজকের লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আজকে আমরা জানবো,
>>What is thumbnail-থাম্বেইল আসলে কি?
>>কেন এটি ইউটিউবারদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? >>কিভাবে থাম্বেইল তৈরি করলে ভিউ বেশি হবে?
>>থাম্বেইল তৈরি করার জন্য কার্যকরী অ্যাপস কোনটি?
এবার জেনে নেওয়া যাক,থাম্বেইল কিঃ
Thumbnail আসলে এমন একটি স্থির চিত্র যেটাকে ইউটিউবে নিজের চ্যানেলের কোনো ভিডিওর প্রথমে এমনভাবে স্থাপন করা হয় যে বাইরে থেকে মনে হবে এটি ভিডিওর ই কোনো অংশ এবং থাম্বেইল ভিডিওটিকে আকর্ষণীয় করে তোলে।
ফুলের ঘ্রাণের টানে মৌমাছি যেমন গাছে মধু খেতে আসে ঠিক তেমনি থাম্বেইলের আকর্ষণে মূলত ভিউয়ার্সরা কোনো ভিডিও ভিউ করে থাকে।একটি ভিডিওর গুণগত মান যাই হোক না কেন,থাম্বেইল যদি ভালো ও আকর্ষণীয় হয় তাহলে আপনার ভিডিওতে অর্গানিক ট্রাফিক আসবে এবং প্রচুর ভিউ হবে। থাম্বেইলের কাজ ই হচ্ছে একজন ভিউয়ার কে ভিডিওর প্রতি আকর্ষণ করা।
Youtubers'দের কাছে থাম্বেইল কেন গুরুত্বপূর্ণঃ
থাম্বেইল ইউটিউবারদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ তা উপরের কয়েকটি লাইন পড়ে ইতোমধ্যে বুঝে গেছেন নিশ্চয়ই। ইউটিউবাররা ইউটিউবে ভিডিও তৈরি করেন অর্থ আয়ের জন্য।আর ইউটিউব থেকে অ্যাকাউন্টে অর্থ আসবে আপনার ভিডিও কেমন পরিমাণ ভিউ হবে তার উপর ভিত্তি করে।সুতরাং বোঝাই যাচ্ছে ভালো পরিমাণ আয় করার জন্য ভিডিওতে সব সময় বেশি ভিউ প্রয়োজন।আর বেশি viewers কে কাছে টানার জন্য প্রয়োজন একটি আকর্ষণীয় Thumbnail. এজন্য আপনাকে থাম্বেইল তৈরির দিকে মনোযোগ দিতে হবে যদি আপনি সফল ইউটিউবার হবে চান।
কিভাবে থাম্বেইল তৈরি করলে ভিডিওতে বেশি ভিউ আসবেঃ
কিভাবে'র উত্তর এক কথায় ভালোভাবে ও আকর্ষণীয় রূপে থাম্বেইল তৈরি করতে হবে।থাম্বেইল তৈরি করার জন্য প্রত্যেক সফল ইউটিউবারদের জন্য থাকে আলাদা কাস্টম থাম্বেইল ডিজাইনার।এজন্য আপনিও একজন দক্ষ ও অভিজ্ঞ ডিজাইনারের সাথে যোগাযোগ করতে পারেন।তারা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আপনাকে সুন্দর ও চিত্তাকর্ষক থাম্বেইল বানিয়ে দিবে।
এর পাশাপাশি আপনি নিজে থেকেও বানাতে পারেন থাম্বেইল।থাম্বেইল বানানোর জন্য আপনি গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারেন।চাইলে ইউটিউব থেকে সার্চ দিয়েও বিভিন্ন টিউটোরিয়াল ফলো করে ডিজাইন সম্পর্কে বিস্তর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।একটু ধৈর্য ও অদম্য ইচ্ছাশক্তি থাকলেই আপনি নিজেই নিজের চ্যানেলের জন্য উন্নতমানের আকর্ষণীয় Thumbnail তৈরি করে আপনার ভিডিওতে জুড়ে দিতে পারেন।
থাম্বেইল তৈরি করার কার্যকরী সফটওয়্যারঃ
ভালো মানের Thumbnail তৈরি করার অ্যাপস,এটাই আমাদের টাইটেল/শিরোনাম এবং আজকের আলোচনার মূল পয়েন্ট।সুন্দর ও আকর্ষণীয় থাম্বেইল বানানোর জন্য প্লে স্টোরে আপনি সার্চ করলেই অনেক অ্যাপস পেয়ে যাবেন।সবগুলো ব্যবহার করেই আপনি থাম্বেইল বানাতে পারবেন। তবে আমরা আপনাকে দুটো অ্যাপসের কথা জানিয়ে দিবো যেগুলো দিয়ে আপনি সহজে প্রফেশনালি থাম্বেইল বানাতে পারবেন এবং আপনার ভিডিওতে বেশি ভিউ আনতে পারবেন।
Canva-ক্যানভাঃ
বর্তমান সময়ে জনপ্রিয় একটি ফটো এডিটর অ্যাপস হচ্ছে Canva. ক্যানভা অ্যাপস ফটো এডিটিং এর পাশাপাশি থাম্বেইল তৈরির কাজে সর্বাধিক ব্যবহৃত একটি সফটওয়্যার।ফেসবুক,টুইটার,ইন্সটাগ্রাম,পিন্টারেস্ট,হোয়াটসঅ্যাপ,ইউটিউব সব সোস্যাল মিডিয়ায় ব্যবহৃত থাম্বেইল টেমপ্লেট এখানে বিদ্যমান রয়েছে।প্রফেশনাল ভাবে ফটো এডিটিং ও থাম্বেইল তৈরির জন্য এটির ব্যবহার করা হয়।থাম্বেইলের পাশাপাশি পোষ্টার,বিভিন্ন রকমের ডকুমেন্টস তৈরির কাজেও এটি ব্যাপকভাবে ব্যবহার হয়।Canva-ক্যানভা দ্বারা ফটো এডিটিং ও থাম্বেল তৈরি করা খুব সহজ বিধায় অনভিজ্ঞ হওয়া সত্বেও এটি ব্যবহার করে ভালো ও আকর্ষণীয় মানের থাম্বেল তৈরি করা যায়।ফটোশপ দিয়ে যে ডিজাইন করতে আপনার সময় লাগবে এক ঘন্টা সেখানে ক্যানভা অ্যাপস ব্যবহার করে আপনি কাজটি কয়েক মিনিটেই করে ফেলতে পারবেন।
PixLab:
PixLab হচ্ছে আরেকটি জনপ্রিয় ফটো এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনার অ্যাপস যার সাহায্যে থাম্বেইল,পোষ্টার ও ব্যানার তৈরি করা যায়।PixLab এর একটি উন্নতমানের ফিচার হচ্ছে Text Add. এই ফিচারটি অন্যান্য অ্যাপসেও রয়েছে তবে৷ PixLab এ এর সাহায্যে কোনো ফটো কিংবা থাম্বেইলে টেক্সট যোগ করলে বেশি আকর্ষণীয় ভাবে প্রদর্শিত হয়।
এছাড়াও unlimited Layer,Colour Remover ইত্যাদি স্পেশাল ফিচারের কারণে অল্প সময়ে অ্যাপসটি জনপ্রিয় স্থান দখল করে আছে।প্রফেশনাল ভাবে ইউটিউব থাম্বেইল তৈরি করার জন্য অ্যাপটি পরখ করে দেখতে পারেন।
Crello:
ক্রেলো হচ্ছে ক্যানভার মতোই জনপ্রিয় আরেকটি গ্রাফিক্স ডিজাইন, Artwork এবং ফটো এডিটিং অ্যাপস যা মোবাইল এবং পিসি দুটোতেই ব্যবহার করা যায়।ফিচার ও কাজের দিক থেকে ক্রেলো এবং ক্যানভা সমান প্রতিযোগী।তবে একটু পার্থক্য হচ্ছে ক্যানভা Static Design এর জন্য বেশি উপযোগী অপরদিকে ক্রেলোAnimated Design এর জন্য দারুন উপযোগী।
ইউটিউব থাম্বেইলের জন্য স্পেশালভাবে আপনি ক্রেলো ব্যবহার করে দেখতে পারেন।
PicMaker:
PicMaker হচ্ছে Detective Youtube Thumbnail বানানোর জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ফ্রি অনলাইন টুলস।এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহারের সুযোগ রয়েছে।PicMaker এ রয়েছে প্রায় ১০০০ টি ফটো স্টক যেগুলো চাইলেই আপনি ইম্পোর্ট করে থাম্বেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।এডভান্স ইউজার হলে আপনি এখান থেকে Imports এর পাশাপাশি নির্বাচিত ফটো কে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন।
Ultimate Thumbnail Maker:
Photoshop Touch:
নামটি দেখেই বুঝতে পারছেন এটি বিখ্যাত কোম্পানি Adober'র প্রোডাক্ট। থাম্বেইল তৈরি করার জন্য অ্যাপটি ব্যবহার করা হয়। কোনো ফটো,থাম্বেইল,পোষ্টার,ব্যানারের জন্য Colour correction এর পাশাপাশি Colour matching করার জন্য এতে রয়েছে দারুনসব ফিচার।তবে একটি ছোট্ট সমস্যা হচ্ছে ফটোশপ টাচ কে আগে প্লে স্টোরে পাওয়া গেলেও সমস্যার কারণে এখন পাওয়া যায় না তাই আপনি গুগলে সার্চ করে কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড দিতে পারবেন।
শেষ কথাঃ
থাম্বেইল তৈরির কাজে ব্যবহৃত Canva,PixLab,Crello,PicMaket,Ultimate Thumbnail Maker ইত্যাদি ছাড়াও আরো অনেক অ্যাপস রয়েছে।তবে খুব অল্প সময়ে,আকর্ষণীয়ভাবে থাম্বেইল তৈরি করতে চাইলে আমাদের নির্দেশিত অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন।আশা করা যায় আপনারা এতে উপকৃত হবেন।
আজকের মূল্যবান টিউনস টি এখানেই শেষ। এতক্ষণ বিবিএন বাংলার সাথে আপনাকে সময় দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। নিয়মিত এরকম দরকারী টেক-টিউনস পেতে BBN Bangla'র সাথেই থাকুন।
Post a Comment