ফেসবুক গ্রুপের মেম্বার বৃদ্ধির ১০টি কার্যকরী উপায় || BBN Bangla

Facebook group member

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক, 

আর বিনোদনের জন্য তো ফেসবুক গ্রুপের বিকল্পই নেই৷ আচ্ছা যদি আপনার একটা ফেসবুক গ্রুপ থাকতো লক্ষাধিক মেম্বারের তাহলে কেমন হতো? নিশ্চই এটি আপনার কাছে স্বপ্নের ব্যাপার? তাইতো? অথবা আপনি দীর্ঘদিন ধরে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে চালাচ্ছেন কিন্তু মেম্বার বৃদ্ধি পাচ্ছে না এমন? আজকে  BBN Banglaর আয়োজন ফেসবুক গ্রুপের মেম্বার বৃদ্ধির ১০ টি কার্যকরী উপায় সম্পর্কে,  চলুন তবে জেনে নেয়া যাক,


১. আপনাকে একটিভিস্ট হতে হবে

আপনার ফেসবুক গ্রুপ বড় করবেন আর আপনি নিয়মিত গ্রুপে পোা্ট করবেন না তা কি হয়? অবশ্যই আপনাকে ফেসবুক এক্টিভিস্ট হতে হবে, আপনার গ্রুপ সম্পর্কিত আপডেট বিষয়গুলা যত দ্রুত সম্ভব কালেক্ট করে পোস্ট করতে হবে, এতে মেম্বাররা আপনার গ্রুপের পোস্ট শেয়ার করবে, আর সেখান থেকে অনেকে জয়েন করবে 


২. গ্রুপের একটি সুন্দর নাম ঠিক করা

মেম্বার বৃদ্ধির কার্যকরী উপায়ের মধ্যে একটি উপায় হলো একটি উপযুক্ত নাম ঠিক করা, অনেক গ্রুপ ক্রিয়েটররাই যে ভুলটা করে থাকে তা হলো তারা আবোল-তাবোল বা যে কোন একটা নাম দিয়ে বসে থাকি,  যার ফলে মেম্বার এড হয় না, আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা একটি ভালো নাম ইউস করবেন


৩. ফেসবুক গ্রুপের নিশ ঠিক করা

নাম তো গেলো কিন্তু কি নাম দেবেন তাইনা? জ্বী, আপনার গ্রুপের পোস্ট গুলা কি সম্পর্কের,  আপনি কি ধরণের ভিডিও আপলোড করেন সেই সম্পর্কের একটি নিশ অবশ্যই ঠিক করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন আপনার পোস্টগুলা এক ক্যাটাগরির রাখার চ্রেষ্টা করবেন, ধরুন আপনার গ্রুপটা ইসলামীক গ্রুপ, আপনি চ্রেষ্টা করবেন ইসলামী নাম দেয়ার, যদি গ্রুপটা ফানি হয় তাহলে ফানি নাম দেবেন, এতে মেম্বার আসবে দ্রুত


৪. নিয়মিত গ্রুপে শর্ট ভিডিও আপলোড করা

ধরুন আপনার ইসলামীক গ্রুপ, আপনি দিনে তিন থেকে পাঁচটা ইসলামী শর্ট ভিডিও আপলোড করলেন এতে আপনার গ্রুপের মেম্বাররা ভিডিওটি যখন তাদের টাইমলাইনে বা মেসেজে শেয়ার করবে তখন ভিডিওটি যদি অন্যদের ভালো লাগে তাহলে সেও জয়েন করবে।সুতরাং এটি একটি প্লাস পয়েন্ট


৫. শুধু পোস্ট আপলোড করবেন না

আপনার নতুন গ্রুপে কখনোই পিক ছাড়া শুধু পোস্ট আপলোড করবেন না এতে গ্রুপের রিচ কমে যাবে আর যে মেম্বারগুলো গ্রুপে এড আছে তারাও দেখতে পাবে না তাই পোস্ট করার জন্য পিক আপলোড করে সাথে একটি ক্যাপশন দিবেন।


৬. আপনার গ্রুপের পোস্টগুলি শেয়ার করুন

আপনার গ্রুপে এমন পোস্ট করবেন যেগুলি মূল্যবান, এবং তা বিভিন্য বড় গ্রুপে, আপনার টাইমলাইনে, মেসেনজারে বন্ধুদের মাঝে শেয়ার করুন, এতে তারা পোস্ট দেখার পর তা মূল্যবান মনে করলে জয়েন করবে


৭. কুইজের আয়োজন করতে পারেন

আপনি যদি গ্রুপে কুইজ এর আয়োজন করতে পারেন তাহলে খুব ভালো হয় এতে অনেকেই কুইজে অংশগ্রহণ করার জন্য আপনার গ্রুপে জয়েন করবে


৮. বিশ্বস্ত এডমিন মডারেটর

আপনার গ্রুপের বিশ্বস্ত এডমিন মডারেটর নিয়োগ দেবপন এবং তাদের কাজ ভাগ করে দেবেন,  তাদের বলবেন গ্রুপের পোস্টগুলা নিয়মিত শেয়ার করতে, এতে মেম্বার আাবে


৯. মানুষের বিশ্বস্ততা অর্জন করুন

গ্রুপে এমন কিছু আপলোড দেবেন না যা মানুষকে বিভ্রান্ত করবে, অর্থাৎ যা চেয়েছিলো তা পায়নি,  এতে করে মেম্বার আসবে না, তাই উপযুক্ত পোস্ট করুন


১০. এমনিতেই মেম্বার বৃদ্ধি পাবে

আপনি যখন উপরোক্ত বিষয়গুলা ঠিক ঠাক মতো মেনে চলবেন তারপরে আপনার গ্রুপের এম্নিতেই মেম্বার আসবে তখন আর ইনভাইট করা লাগবে না, আপনার গ্রুপে এমন কিছু মেম্বার তৈরি হবে তখন তারাই মেম্বার এড করবে এবং পোস্ট করবে 



গ্রুপের প্রথম ধাপগুলা একটু কঠিন তাই প্রথম পর্যায়ে একটু পরিশ্রম করতে হবে,  এর পরে কিছু মেম্বার এড হয়ে গেলে আর কোন সমস্যা হবে না তখন এমনিতেই মেম্বার এড হবে।বিনিএন বাংলার আজকের তথ্যটি আশাকরি কাজে লাগবে সবাইকে ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post