মোবাইল দিয়ে আয়, পিকোয়ার্কার থেকে আয় করার নিয়ম

picoworker earn mony

 বর্তমান সময়ে যারা অনলাইনে বিভিন্ন ধরনের Earnig site খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য BBN Bangla'র আজকের লেখাটি  খুব গুরুত্নপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।যারা ঘরে বসে খুব সহজে $ডলার ইনকাম করতে চান তারা পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন,নিশ্চিয়ই ভালো কিছু পাবেন।টিউটোরিয়াল লিখেছেন Abdul Aziz Ahmed.


টিউটোরিয়াল পর্বঃ(০১)


অনলাইন থেকে  কাজ করে টাকা ইনকামের বিভিন্ন সাইট রয়েছে।তারমধ্যে আপনি কোথায় কাজ করবেন?কোনটি বেশি ট্রাস্টেড কিংবা কোনটির পেমেন্ট ব্যবস্থা সহজ?-এমন প্রশ্ন সবার মনেই আসবে এটাই স্বাভাবিক।

আপনার এ প্রশ্নগুলোর উত্তরে আমরা বলবো,আপনি যদি খুব সহজে টাকা ইনকাম করতে চান তাহলে প্রাথমিক অবস্থায় Picoworker সাইটটিকে সিলেক্ট করতে পারেন।


Picoworker কি?

Picoworker হচ্ছে মূলত একটি জনপ্রিয় মাইক্রো জব ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেখানে কাজ করে লক্ষ লক্ষ ইউজার ডলার ইনকাম করছে।খুব সহজ ও ছোটখাটো কাজ করে অনায়াসে ভালো পরিমাণ ইনকাম করার জন্য পিকোওয়ার্কার খুব জনপ্রিয় এবং ট্রাস্টেড একটি সাইট।Picoworker সাইটের আরেকটি বিশেষত্ব হচ্ছে অন্যান্য Earning website এর চেয়ে এটির পেমেন্ট ব্যবস্থা তূলনামূলক সহজ ও বেশি বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে থাকে।কোনো রকম প্রতারণা না থাকায় বাংলাদেশ সহ সারাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাইটটিতে  লক্ষ লক্ষ মানুষ এটিতে কাজ করছে।বাংলাদেশ এক্ষেত্রে অনেক ভালো পজিশনে রয়েছে এবং দিন দিন কর্মী বৃদ্ধি পাচ্ছে।


Picoworker এ কাজের ধরণঃ


Picoworker এ বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে। যার কাছে যে ক্যাটাগরি সহজ ও লাভজনক মনে হবে সেই উক্ত ক্যাটাগরির সিলেক্ট করে কাজ করবে।পিকোওয়ার্কারের বিভিন্ন কাজের মধ্যে রয়েছে Gmail অ্যাকাউন্ট তৈরি করা,Youtube ভিডিও ভিউ,চ্যানেল সাবস্ক্রাইব করা,ওয়েবসাইট ভিজিট করা,রেডিট দিয়ে ↑-upvote দেওয়া,বিভিন্ন সার্ভে অংশ নেওয়া,বিভিন্ন সাইটে সাইন আপ করা,সফটওয়্যার ইন্সটল করা ইত্যাদি। বিশ্বের বিভিন্ন Employer রা তাদের কাজ Picoworker এ জব আকারে পোষ্ট করে থাকে।ক্লায়েন্ট (কর্মী) রা কাজগুলো সঠিকভাবে করে কিছু প্রমাণ দিতে পারলে সেই কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট পেয়ে থাকে এবং সেগুলো Picoworker এর Earned অপশনে যোগ হতে থাকে।এভাবে $5 পাঁচ ডলার পরিমাণ জমা হলে আপনি টাকা (Widraw) উঠাতে পারবেন।এভাবে যত খুশি তত পরিমাণ ইনকাম করতে পারবেন।


কাজ করার পদ্ধতিঃ

Picoworker এ যে কাজগুলো থাকবে সেগুলো কেমনে করবেন?এটা সব ক্লায়েন্ট জানতে চাইবে।

চিন্তার কোনো কারণ নেই।আপনি কিভাবে কাজ করবেন তা মূলত একেকটা কাজটি সিলেক্ট করলে প্রত্যেকটাতেই অপশন আকারে পেয়ে যাবেন। আপনি কাজটি ঠিক কিভাবে করবেন,কিভাবে করলে কাজটি গ্রহণযোগ্য হবে তা সেখানে সহজভাবে বর্ণনা করা থাকবে এবং নিয়মগুলো ফলো করে কাজ করে জমা দিতে পারবেন।ধরুন ইম্প্লয়ার আপনাকে একটি জিমেইল তৈরি করতে বলেছে।সেখানে লেখা থাকবে জিমেইলটির নামটি কেমন হওয়া উচিৎ,রিকভারি জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে।সেগুলো দেখে দেখে আপনি নিমিষেই একেকটা অ্যাকাউন্ট খুলে সাবমিট করলেই কাজটির বিনিময়ে বিভিন্ন পরিমাণে ডলার পেয়ে যাবেন।


পেমেন্ট ব্যবস্থাঃ

কোনো সাইটে কাজ করার আগে সবার আগে পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জানা উচিৎ। কারণ অনেক সাইট রয়েছে যেগুলো ক্লায়েন্টদের কে বেগার খাটিয়ে নেয় কিন্তু পারিশ্রমিক হিসেবে কোনো পেমেন্ট দেয় না।এমন প্রতারণার স্বীকার প্রায় সবাই হয়েছে।তাই পেমেন্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা আগেই বলেছি Picoworker এ পেমেন্ট ব্যবস্থা অত্যন্ত সহজ এবং কার্যকরী। Paypal, Skrill, Coinbas ইত্যাদির মাধ্যমে টাকা উঠানো যায়।সর্বসাধারণের জন্য Coinbase অ্যাকাউন্ট খুলে টাকা উঠানো একদম সহজ।তাই আপনি নিশ্চিন্তে উপযুক্ত সাইট হিসেবে Picoworker  সাইটে কাজ করতে পারবেন।

Picoworker সম্পর্কে সব ধরনের টিউটোরিয়াল BBN Bangla ওয়েবসাইটে ধারাবাহিক ভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাজ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।Picoworker সম্পর্কে আরো বিশ্লেষণমূলক বিভিন্ন টিউটোরিয়াল পার্ট আকারে এই ওয়েবসাইটে পোষ্ট করা হয়েছে। ব্যাসিক কাজগুলো জানতে এখানে ক্লিক করে পড়ে আসুন।সব জানতে পারবেন,বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 


এতক্ষণ BBN Bangla কমিউনিটির সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post