Picoworker সম্পর্কে BBN Bangla' র প্রথম আর্টিকেলে আমরা মোটামুটি Picoworker কি,কাজের ধরণ ও পদ্ধতি,পেমেন্ট ব্যবস্থা ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করেছি।
আজকের দ্বিতীয় টিউটোরিয়ালে থাকছে কিভাবে Picoworker অ্যাকাউন্ট তৈরি এবং ভেরিফাই করবেন। Picoworker অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দেওয়া লিংকের যেকোনো একটিতে ক্লিক করুন।
লিংকঃ 1- এখানে ক্লিক করুন
লিংক ০2- এখানে ক্লিক করুন
লিংক ০3- এখানে ক্লিক করুন
লিংক ০4- এখানে ক্লিক করুন
আপনার ইচ্ছামতো যেকোনো একটি লিংকে ক্লিক করে ফোনের ব্রাউজার কিংবা Chrome Browser এ ওপেন করুন।লিংকটি Open হলে অ্যাকাউন্ট সাইন আপ পেজ চলে আসবে।সেখান থেকে Sign Up লেখার উপর ক্লিক করতে হবে।
ক্লিক করলে Sign Up Form চলে আসবে,সেই সাথে একটি Disclaimer আসবে।নিচে Understood লেখাতে ক্লিক করুন।
এবার কাজ হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপের। Sign Up এর জন্য প্রথমে আপনার আসল নামটি দিতে হবে এবং জিমেইল এড্রেসে একটি জিমেইল দিবেন।
এবার কাজ হবে Nick Name সিলেক্ট করা। Nick name সিলেক্ট করার জন্য অনেক কে কিছুটা বেগ পেতে হবে কারণ হতে পারে আপনার নির্বাচিত nick name টি ইতোমধ্যে কেউ না কেউ ব্যবহার করে আসছে।তাই বার বার ভিন্ন ভিন্ন ভাবে nick name দিয়ে ট্রাই করতে হবে।nick name বিভিন্নভাবে দিতে পারেন।যেমন ধরুন,আপনার নাম আব্দুল আজিজ।তাহলে আপনি এভাবে ট্রাই করতে পারেন। abdulaziz24 বা abdulazizbd অথবা kingabaziz2021 এরকমভাবে ট্রাই করবেন।
নিক নেইম সিলেক্ট হওয়ার পরে 8 characters এর একটি পাসওয়ার্ড দিবেন যেখানে ইংরেজি ছোট-বড় হাতের অক্ষর,সংখ্যা এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে।তারপর দেশ সিলেক্ট করতে বলবে সেখানে Bangladesh নির্বাচন করে তাদের privacy policy'র সাথে Agree করে Sign up ক্লিক করলে একটি Confirmation Link আপনার দেওয়া জিমেইলে চলে যাবে।Gmail Inbox Open করুন।তারপর লিংকে ঢুকলে লগ ইন পেজ আসবে।সেখানে আপনার দেওয়া জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে Log In করুন। ব্যস হয়ে গেলে Picoworker Account Verified.
অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেল,সেই সাথে ভেরিফাই ও হয়ে গেল।এখন কি করবেন?
বসে থাকবেন নাকি কাজে নেমে যাবেন?যদি কাজ করতে চান তাহলে আসুন শুরু করা যাক।প্রথম অবস্থায় কাজ করতে সবার সমস্যা হওয়া স্বাভাবিক এবং কঠিন মনে হতে পারে।তাই আমরা আপনাকে খুব সহজ একটা কাজ শেখাবো যেটা ফলো করে প্রাথমিক ভাবে নতুন অবস্থায় ও অনায়াসে কাজ চালিয়ে যেতে পারবেন।তা হলো Reddit ↑-upvote. এটি করার জন্য আপনাকে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বড় জোড় তিন মিনিট লাগবে অ্যাকাউন্ট টি তৈরি করতে।Reddit Account তৈরি করতে নিচের লিংকটি ওপেন করুন।
Link: www.reddit.com
লিংকে ক্লিক একটি জিমেইল দিন এবং ইউজারনেম সিলেক্ট করুন।তারপর সাইন আপে চাপলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।Reddit account তৈরি করা হয়ে গেলে আপনি খুব সহজে Picoworker এর Reddit ক্যাটাগরি থেকে অনেক সহজ সহজ কাজ করতে পারবেন।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে লেখাগুলো পড়ে আসতে পারেন। আমাদের ওয়েবসাইটঃ www.bbnbangla.com। আন্তরিক ধন্যবাদ BBN Bangla' র আজকের গুরুত্বপূর্ণ লেখাটি পড়ার জন্য।আমাদের পরবর্তী ধারাবাহিক আর্টিকেল পেতে সাথেই থাকুন।
লিখেছেনঃ Abdul Aziz Ahmed

Baccarat, Baccarat, Craps and More! - FEBCasino
ReplyDeleteBet on all of the games 메리트 카지노 주소 at Baccarat Casino! Get up to £50 in bonuses and 샌즈카지노 free bets when you sign up! No registration or 바카라사이트 download needed.
Post a Comment