ফেসবুক আইডি আর হ্যাক হবে না, যে সেটিংস জানে না অনেকেই

রক্ষা করুন ফেসবুক আইডি

 BBN Bangla'র আজকের প্রতিবেদনে থাকছে কিভাবে আপনি আপনার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট টিকে সুরক্ষিত রাখতে পারবেন।দুই ধাপে যাচাইকরণ পদ্ধতি কিভাবে চালু করবেন?এ বিষয়ে লিখেছেন Abdul Aziz Ahmed. 


কিছু কথাঃ

যত দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে ফেসবুক।যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ ই বিনোদন,খবর ইত্যাদির জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন।ফেসবুকে যেমন রয়েছে বহুত সুযোগ সুবিধা ঠিক তেমন রয়েছে অনেক বড় বড় সমস্যা ও হুমকি!বর্তমান সময়ের একটি বড় ধরনের সমস্যা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট  হ্যাকিং। স্প্যামাররা নানা ধরনের অপচেষ্টা-অপকৌশলকে কাজে লাগিয়ে ভিকটিমের শখের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে যার কারণে পরবর্তী তে বিভিন্ন রকমের স্প্যাম ও প্রতারণার স্বীকার হতে হয়।এজন্য নিজের অ্যাকাউন্টের সর্বাধিক সুরক্ষা নিশ্চিত করা একান্ত জরুরী। 


কিভাবে নিশ্চিত করবেন অ্যাকাউন্ট সিকিউরিটিঃ


যেখানেই সমস্যা সেখানেই সমাধান,সাথে রয়েছে প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা। ফেসবুকের ক্ষেত্রেও তাই।আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার।এই সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনাকে  Two factor Authenticator চালু করতে হবে।


Two factor Authenticator কি ও কেনঃ 


ফেসবুক সহ অন্যান্য সোস্যাল মিডিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে Two factor Authenticator পদ্ধতি।এটি মূলত টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি। আপনি আপনার ব্যবহৃত অ্যাকাউন্ট নিয়ে খুব বেশি চিন্তিত থাকলে কিংবা সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে Two factor Authenticator চালু করুন।


এটা চালু করার জন্য একটি পার্সোনাল সীম নাম্বারের প্রয়োজন হয়। যখন আপনি নতুন কোনো ডিভাইস বা ব্রাউজারে লগ ইন করতে যাবেন তখন একটি যাচাইকরণ কোড আপনার নির্বাচিত নাম্বারে চলে আসবে এবং সেই কোড ব্যতিত অ্যাকাউন্টে লগ ইন করা শুধু কঠিন নয়,একেবারে অসম্ভব।যতবার অপরিচিত কোন ফোন থেকে লগ ইন করার জন্য চেষ্টা করা হবে ততবার ই আপনার সীমে ফেসবুক থেকে নিশ্চিতকরণ কোড চলে আসবে।এক্ষেত্রে হ্যাকার/হেটার্সরা আপনার অ্যাকাউন্টের নাম্বার,জিমেইল এবং পাসওয়ার্ড সংগ্রহ করলেও নিরাপত্তা কোড ছাড়া আইডিতে ঢুকতে পাবে না যা কিনা আপনার হাতে থাকবে।

সুতরাং বুঝতেই পারছেন Two Factor Authenticator বা দুই ধাপে যাচাইকরণ পদ্ধতি এমন একটি সিকিউরিটি সিস্টেম যা চালু করলে আপনার অ্যাকাউন্ট টি কে কেউ নিয়ন্ত্রণে নিতে পারবে না।মোট কথা এটি আপনার আইডি কে ১০০% নিরাপত্তা দিতে সক্ষম।তাই স্প্যাম,হুমকি,প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে আপনার ব্যবহৃত অ্যাকাউন্টের সর্বোচ্চ সিকিউরিটি মূলক ব্যবস্থা নিশ্চিত করুন।এখুনি Two Factor Authenticator চালু করে রাখুন।


Two Factor Authenticator চালু করবেন যেভাবেঃ


দুই ধাপে যাচাইকরণ পদ্ধতি চালু করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকুন।এরপর সোজা চলে যাবেন settings option এ। Settings অপশনে আইডি সংক্রান্ত বিভিন্ন ক্যাটাগরি প্রদর্শন করবে সেখান থেকে সিলেক্ট করুন Account >> Password and Security. এরপর আপনার কাছে জানতে চাইবে আপনি দুই ধাপে যাচাইকরণ পদ্ধতি চালু করতে অ্যাপস নাকি ফোন নাম্বার কোনটি ব্যবহার করবেন?আপনি সিলেক্ট করুন Text Message (SMS). তারপর নিজের অ্যাকাউন্টটির পাসওয়ার্ড চাইবে,সোজা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে নতুন পেজ চলে আসবে।সেখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিন যেটি সব সময় আপনার হাতের নাগালেই থাকে।এরপর সেইভ করলেই চালু হয়ে যাবে Two factor Authenticator. Two factor Authenticator চালু করার পাশাপাশি আপনি আরো কিছু সিকিউরিটি নিশ্চিতমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।যেমন Login Allert,App Password,Trusted Friends select ইত্যাদি চালু রাখতে পারেন।


এতক্ষণ BBN Bangla'র আজকের গুরুত্বপূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। নিয়মিত টেকনিক্যাল ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন আর্টিকেল/প্রতিবেদন পেতে আমাদের সাথেই থাকুন।

Post a Comment

Previous Post Next Post