ফেসবুক আইডি ডিজেবল হওয়ার কারণ ; ডিজেবল হওয়ার ৭টি কারণ

ফেসবুক আইডি ডিজেবল


বিশ্বে সবচেয়ে বহুল ব্যাবহিত সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক, ফেসবুক নামটি শুনেনি এমন মানুষ খুব কমই আছে, আইডি নেই এমন মানুষও এখন পাওয়া যাবে না, তবে আপনার শখের ফেসবুক আইডি টা যদি হঠাৎ করে ডিজেবল হয়ে যায় তাহলে তো সবকিছুই অন্ধকার মনে হবে এটাই স্বাভাবিক,  BBN Banglaর আজকের আয়োজন কেন ফেসবুক আইডি ডিজেবল হয়, 


একাধিক একাউন্ট লগ ইন করা থাকলেঃ

আপনার ডিভাইস মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলুন সেই ডিভাইসের একটা ব্রাউজারে বা একটা এপসে যদি একাধিক ফেসবুক আইডি লগ ইন করেন বা দিনে দুই টিনটা আইডি লগ ইন বা লগ আউট করতে থাকেন তাহলে আপনার আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই লগ ইন ও লগ আউ বারবার করা যাবে না, এ বিষয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।


একটা গ্রহনযোগ্য নাম দিতে হবেঃ

আপনার ফেসবুক আইডির নাম যদি হয় লাল পরী, নীল পরি, অচিন পুরের রাজকুমার বা রাজকন্যার খোঁজে এমন টাইপের নাম থাকলে তো ডিজেবল হবেই কারণ যে নামগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন এর সাথে একমত নয় সেগুলা ফেসবুক এলাও করবে না, তাই অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে, আপনার যে নাম বা ন্যাশনাল আইডি, সার্টিফিকেট এ যে নাম আছে সেই নাম ই কেবল দিবেন, তাহলে আর ডিজেবল হবে না।


ভায়োলেন্সযুক্ত পেজ গ্রুপ চালালেঃ

আপনার আইডিতে যদি এমন গ্রুপ বা পেজ থাকে যেগুলা বার বার ভায়োলেশন পড়ে বা মাঝে মাঝেই ডিজেবল হয় এমন গ্রুপ পেজে এডমিন হয়ে থাকেন আপনি তাহলে আপনার আইডি টা ডিজেবলের ঝুকিতে থাকে, আপনার আইডিকে দীর্ঘস্থায়ী করতে হলে এমন গ্রুপ পেজ চালানো পরিহার করতে হবে।


একই নামে একাধিক আইডি ও বার্থডেঃ

আপনার একটা ফেসবুক আইডি আছে আপনি চাইলেন সেই নামে আরেকটি আইডি খুলতে,  আপনি কি করলেন, একই নাম একই বার্থডে একই ওয়ার্কপ্লেস, ঠিকানা সহ সব তথ্য দিয়ে আপনার একাধিক আইডি খুলে রাখলেন তখন আপনার আইডি ফেক ভেবে ফেসবুক ডিজেবল করে দেয়, কারণ এটা তাদের গাইডলাইন নীতিতে সমর্থিত নয়।তাই এটাও ত্যাগ করতে হবে।


প্রফাইল পিক বিভিন্ন আইডিডে ইউস করলেঃ

আপনি যদি আপনার আইডির প্রফাইল পিক বিভিন্ন আইডিতে দিয়ে রাখেন তাহলে সেই আইডি টাও ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটি পিক বিভিন্ন আইডিতে আপলোড দেয়ার পরে ফেসবুক রোবট ধরে নেবে আপনার আইডিগুলা ফেক, তাই এমনটি কখনই করা যাবে না


অতিরিক্ত রিপোর্ট আসলেঃ

আপনার কোন শত্রু যদি চায় আপনার আইডি ডিজেবল করবে, তাহলে তারা কয়েকজন মিলে যদি রিপোর্ট দেয় আইডিতে তাহলে আপনার আইডি ডিজেবল হয়ে যাবে, সেটা যদি অনেক পুরনো আইডিও হয়, তাই সাবধান থাকতে হবে সবাইকেই


গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

এখন একবার যদি ফেসবুক আইডি ডিজেবল হয় তাহলে আর রক্ষা নেই,  কারণ করোনা মহামারীর কারণে ফেসবুক খুব অল্প সংখ্যক লোক নিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে তাই ফেসবুকের তথ্য নিয়ন্ত্রণ করছে ফেসবুক রোবট,  আইডি চালানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। সবচেয়ে জনপরিয় যোগাযোগের মাধ্যম ফেসবুক হওয়াই যে যেভাবে পারছে তার সুবিধা নিচ্ছে। আপনার উচিত নিজের সুরক্ষা নিশ্চিত করা

1 Comments

  1. আমার Facebook I'd টা হুদাই Facebook company block করে দিছে, এখন আমি কিভাবে I'd টা ফিরত আনবো🥺shakil Ahammad hridoy

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post