ইউটিউব থেকে টাকা আয়ের পদ্ধতি, আপনিও আয় করতে পারেন ঘরে বসে

ইউটিউব থেকে টাকা আয়


 অনলাইন থেকে ইনকামের জন্য ইউটিউব একটি জনপ্রিয় মাধ্যম।

অনলাইন থেকে আয় করার জন্য ইউটিউব চ্যানেল সবার ই আছে,কিন্তু আদৌও কি সবাই আয় করতে পারে?নিশ্চয়ই নয়।

এজন্য আপনাকে চ্যানেল খুলে বসে থাকলে হবে না।কিছু কাজ করতে হবে তবেই আপনি ইউটিউব থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন।


যারা ইউটিউব থেকে প্রফেশনালভাবে আয় করতে চান মূলত তাদের জন্য ই আজকে আর্টিকেলটি লিখছেন Abdul Aziz Ahmed. পুরো লেখাটি পড়ুন তাহলে ভালো কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। 

কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ

ইউটিউব থেকে ইনকামের জন্য সবার আগে আমাদের কে Youtube Monetization সম্পর্কে জানা উচিত। এজন্য আপনাকে আমাকে জানতে হবে ইউটিউব মনিটাইজেশন কি এবং কিভাবে আমরা মনিটাইজেশন পেতে পারি?


তাহলে আসা যাক আসল পয়েন্টে। Monetization হচ্ছে ইউটিউবের একটি বিশেষ ফিচার।এই মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউব চ্যানেলে আপলোডকৃত ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করা হয় এবং  অ্যাডস প্রদর্শনের বিনিময়ে ইনকাম করা হয়।সুতরাং ইউটিউব মনিটাইজেশন হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আপনি ইউটিউব কে নিজের চ্যানেল আপলোড করা ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিয়ে দিচ্ছেন এবং Google Advertise এর মাধ্যমে আপনার ভিডিওতে অটোমেটিক ads show করবে।এভাবে আপনার চ্যানেলের ভিডিওতে যত পরিমাণ টাকার ads দেখানো হবে সেই টাকার পরিমানের ৪৫% গুগল নিজের জন্য রেখে ৫৫% অংশ আপনার Google Adsense account এ দিয়ে দিবে।পরবর্তী প্রসেসে আপনি adsense অ্যাকাউন্টের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার/কনভার্ট করতে পারবেন।এভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব।


আমরা জেনে গেলাম আসলে মনিটাইজেশন কি এবং এতে আমরা কতটুকু ইনকাম করতে পারবো।এতটুকু জানার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না।এবার জানতে হবে আসল প্রসেসটা।সেটা হচ্ছে মনিটাইজেশনের শর্ত কি এবং কিভাবে আমরা মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবো?


মাত্র কয়েক বছর আগেও ইউটিউব মনিটাইজেশন ফিচার সবার জন্য উন্মুক্ত ছিল তাই যেকোনো কাউকে মনিটাইজেশন দেওয়া হতো।কিন্তু এখন চিত্র পাল্টে গেছে।কথাটা শুনে হয়তো অনেকে ঘাবড়ে গেছেন🙄ঘাবড়ানোর কোনো কারণ নাই,বর্তমানে মনিটাইজেশন পাওয়া কঠিন কিছু হলেও 'অসম্ভব' কিন্তু নয়।মনিটাইজেশন শুধু মাত্র প্রফেশনাল ভিডিও ক্রিয়েটরদের জন্য।তাই আপনাকে প্রফেশনাল ভাবে ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে এবং সেগুলো ইউটিউবে আপলোড করতে হবে। পাশাপাশি ইউটিউব কর্তৃপক্ষের জুড়ে দেওয়া কিছু শর্তাবলি মানতে হবে।


মনিটাইজেশনের শর্তাবলিঃ

>>আপনার ইউটিউবে নূন্যতম ১০০০ জন সাবসক্রাইবার থাকতে হবে।

>>অন্যের ভিডিও কপি করা যাবে না অর্থাৎ অন্য কোনো চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা যাবে না। চ্যানেল কে ১০০% copyright free থাকতে হবে।

>>ইউটিউব পলিসি এবং গাইডলাইন/নির্দেশনা মেনে কাজ করতে হবে।

>>আপনার চ্যানেলের ভিডিওগুলোতে এক বছরে প্রায় 4000 watch time/hours প্রয়োজন হবে।


মনিটাইজেশন এপ্লাই করবেন যেভাবেঃ

প্রথমে Youtube studio'র ড্যাশ বোর্ডে চলে আসুন।ড্যাশবোর্ডের বাম দিকে কিছু অপশন শো করবে।সেখান থেকে $Monitization সিলেক্ট করুন।এবার নতুন একটি পেজ চলে আসবে সেখানে কিছু তথ্য চাইবে।সেগুলো দিন।যদি আপনার সাবস্ক্রাইবার ১০০০ এবং ৪০০০ watch Hour থাকে তাহলে নিচে লেখা আসবে 'Apply Now'... সোজা লেখাটিতে ক্লিক করুন।আরো কিছু তথ্য চাইবে পূরণ করুন।আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হলে পেয়ে যাবেন।



এতক্ষণে আমরা জেনে গেলাম মনিটাইজেশন পাওয়ার বা এপ্লাই করার জন্য কিছু পূর্ব শর্ত।এগুলো জানার পরে বসা থাকা কি মানায়?আসুন এবার এপ্লাই করে ফেলি!!


কিভাবে Monetization Apply করবেনঃ

মনিটাইজেশন এপ্লাই করার জন্য আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে। ইউটিউব থেকে সোজা Youtube Studio তে চলে যাবেন সেখানে দেখতে

 পাবেন $Monetization. অপশনটিতে ক্লিক করুন।


এরপরে ইউটিউব আপনার চ্যানেল রিভিউ এর জন্য সময় নিবে,  আর সবকিছু তাদের নিয়মানুযায়ী ঠিক ঠাক থকলে মনিটাইজেশন চালু করে দেবে এবং আপনি সেখান থেকে ভালো মানের ইনকাম করতে পারবেন 

Post a Comment

Previous Post Next Post