হ্যালো,আমাদের কমিউনিটি তে আপনাদের কে স্বাগতম। BBN Bangla'র আজকের লেখায় তুলে ধরা হয়েছে কিভাবে আপনি একজন সফল ও প্রফেশনাল ইউটিউবার হবেন।যারা প্রফেশনাল ইউটিউবার হয়ে অনলাইনে ইনকাম করতে চান মূলত তাদের জন্যই আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে লিখেছেন Abdul Aziz Ahmed. পুরো লেখা মনোযোগ দিয়ে পড়ুন,আশা করি উপকৃত হবেন।
প্রফেশনাল ইউটিউবার কিঃ
'Professional Youtuber' একটি কমন এবং বহুল ব্যবহৃত একটি শব্দ যা নিশ্চয়ই শুনে থাকবে।কিন্তু এর ভাবার্থ কি?সহজভাবে বলতে গেলে পেশাদার ইউটিউবার হচ্ছে তারা যারা কিনা ইউটিউবকেই অর্থ উপার্জনের জন্য একমাত্র মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছে।তবে এর ভাবার্থ অনেক বিশাল ও বিস্তৃত।জোশ-খ্যাতি,সম্মান,চাহিদার দিক দিয়ে প্রফেশনাল ইউটিউবারদের স্থান অনেক উপরে।নিজের চ্যানেলে সব সময় গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন ইউটিউবাররা,এতে একদিকে নিজের ইনকাম তো হয়ই,অন্যদিকে আমাদের মতো সাধারণ ইউজাররা বিভিন্ন বিষয়ে জানতে পারে,সমস্যার সমাধান করতে পারে।এ জন্যই মূলত তাদের এত মূল্য ও চাহিদা।
আপনি কি চান না যে আমি একজন সফল,প্রফেশনাল,আদর্শ ইউটিউবার হতে চাই?অবশ্যই চাইবেন।এজন্য আপনাকে ধৈর্য,অভিজ্ঞতা,প্রজ্ঞা নিয়ে সামনে এগোতে হবে তবেই সফল হতে পারবেন।
প্রফেশনাল ভিডিও কিভাবে বানাবেনঃ
আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে আপনাকে প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে হবে। আগেই বলেছি ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলের প্রান।মার্জিত ভিডিও আপনার চ্যানেল কে এগিয়ে নিতে পারবে।
এজন্য Video background,Thumbnail,Gree Screen,Sound Quality,Video effect,Music,Logo ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করতে হবে।
Logo:
Video background:
ভিডিও ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটি ভিডিওর ভিতরগত শেল্পিক সৌন্দর্য যা সহজে একজন ভিউয়ার কে আকর্ষণ করতে পারে।তাই ব্যাকগ্রাউন্ড নির্বাচনে আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে।
Thumbnail:
যাকে বাংলায় আমরা থাম্বেইল বলে থাকি।একটি ভিডিওকে বাইরে থেকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে থাম্বেইল।থাম্বেইল মূলত একটু স্থির চিত্র যাকে creator studio'র সাহায্যে ভিডিওতে বসিয়ে দেওয়া হয়।এতে করে বাইরে থেকে ভিডিও টি দেখলে থাম্বেইল প্রদর্শিত হয়।থাম্বেইল তৈরিতে দক্ষতার পরিচয় দিন,দেখবেন অর্গানিক ভিউ হতে থাকবে।
Green Screen:
ভিডিও এডিটিং এ Green screen ভিডিও খুব দরকারী।এটি ভিডিওকে আলাদা সৌন্দর্য দিতে সাহায্য করবে।Green Screen এ ফেলে ভিডিও এডিটিং করা খুব সহজ।
Sound Quality:
ভিডিও এডিটিংয়ে সাউন্ড কোয়ালিটি যেন খারাপ না হয়। Sound Quality তে যেন কোনো রকম নয়েজ প্রবেশ না করে এই দিকে খেয়াল রাখতে হবে।সাউন্ড কোয়ালিটি ভালো রাখতে আপনাকে Microphone ব্যবহার করতে হবে এবং বাড়তি সৌন্দর্য তৈরিতে Sound waves ব্যবহার করতে পারেন।
Video effects:
এতক্ষণে আমরা যা জানলাম সেগুলো যতটা জরুরী তার চেয়ে বেশি জরুরী ভিডিও ইফেক্ট। আপনার ভিডিও কে সর্বাধিক সৌন্দর্য প্রদর্শন করতে সাহায্য করবে ভিডিও ইফেক্ট। Video effects হচ্ছে ভিডিও এডিটিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট।তাই আপনাকে ইফেক্ট নির্বাচনে সঠিক দক্ষতা ও বুদ্ধির পরিচয় দিতে হবে।
Extra Music:
Extra music একটি ভিডিও কে Extar সৌন্দর্য প্রদান করে।এক্ষেত্রে ভিডিও টপিক,ভিডিওর ধরন এগুলোর সাথে মিল রেখে মিউজিক সিলেক্ট করা উচিৎ। তাহলে আপনার ভিডিও অনেক সুন্দর দেখাবে।
উপরের বিষয়গুলো মাথায় রেখে ভিডিও এডিটিংয়ে মনোযোগ দিন।প্রথম দিকে একটু কঠিন মনে হলেও আস্তে আস্তে সফল হবেন।এভাবেই এগিয়ে যেতে পারবে আপনার ইউটিউব চ্যানেল,সেই সাথে প্রফেশনাল পরিচয়ে আপনিও এগিয়ে যেতে থাকবেন।
ভিডিও এডিটিংয়ে কি কি লাগবেঃ
প্রফেশনাল ইউটিউবার হতে হলে আরো আপনাকে যে বিষয়গুলোর নজর দিতে হবে তা হলো যথাযথ সরঞ্জামের ব্যবস্থা।HD or DSLR camera,Microphone,Headphone,Smart phn & Laptop or PC. সেই সাথে প্রয়োজন বিভিন্ন ধরনের এডিটিং অ্যাপস যেমন Kindmaster,Pics art, Video Director,
এতে করে আপনার তৈরি স্বচ্ছ সুন্দর ভিডিও যগুলো ভিউয়ার কে ইম্প্রেস করতে সক্ষম হবে।এজন্য আপনাকে ভিডিও এডিটিংয়ে পারদর্শী হতে হবে।প্রথম অবস্থায় কম পারদর্শী হলে আপনি ইউটিউবে অন্যান্য প্রফেশনাল এডিটরদের থেকে শিখে নিতে পারেন কিংবা এ বিষয়ে কোর্স করতে পারেন।
কি ধরনের ভিডিও তৈরি করবেনঃ
ইউটিউবার হিসেবে আপনার মূল টার্গেট হবে এমন সব কন্টেন্ট তৈরি করা যেগুলো ভিউয়ারের উপকারে আসবে,সার্চ করে বের করবে এবং আপনার চ্যানেলের প্রতি আকর্ষিত হয়ে সাবস্ক্রাইব করবে।
এজন্য আপনি Kea word research টুল ব্যবহার করতে পারেন।এর সাহায্যে আপনি জানতে পারবেন কোন ওয়ার্ড বা বাক্যগুলো পৃথিবীতে বেশি সার্চ হয়।সুতরাং আপনার ভিডিও বেশি ভিউ,প্রফেশনাল মান,সাবস্ক্রাইবের জন্য সম সাময়িক ট্রেন্ডিং (Trending) কে অনুসরণ করা প্রয়োজন।তাহলে অনেক মানুষ ট্রেন্ডিং সার্চ করে আপনার কন্টেন্ট পেতে পারে।এভাবে আপনি ইউনিক ভিউয়ার পেয়ে যাবেন।
সর্বশেষ কথাঃ
আমরা খুব সহজ সাবলীল ভাষায় তুলে ধরেছি কিভাবে আপনি হতে পারেন একজন সফল ইউটিউবার।আশা করি বুঝতে পেরেছেন।কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টবক্সে জানিয়ে দিন।
এতক্ষণ আমাদের লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।নিয়মিত গুরুত্বপূর্ণ ট্যাকনিক্যাল বিষয়ক লেখা পেতে আমাদের কে ফলো করুন।
BBN Bangla'র পক্ষ থেকে আবারো ধন্যবাদ।ভালো থাকুন,সুস্থ থাকুন।

thanks for info
ReplyDeletePost a Comment