ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর ৮টি কার্যকরী উপায়

সাবস্কাইবার বাড়ানোর উপায়


আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিবিএন বাংলার পক্ষ থেকে আপনাদপর অভিনন্দন,  আপনি কি নতুন ইউটিবার? কিংবা আপনার নতুন চ্যানেলে সাবস্কাইবার ও ভিউ কিভাবে বাড়াবেেন সেটা নিয়ে চিন্তায় আছেন?? তবে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য,সকল নতুন ইউটিবারদের মাথায় একটা টেনশন থাকে কিভাবে সাবস্কাইবার বৃদ্ধি করবো।তারা যদি সামান্য কিছু টেকনিক কাজে লাগাতে পারে তাহলেই সাবস্কাইবার বৃ্দ্ধি করতে সক্ষম হবে। আজ আমরা দেখাবো কিভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি করবেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক


সাবস্কাইবার কি?

ভিডিও দেখার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ইউটিউব,  আপনি আমি বা যে কেউ কোন ভিডিও পেতে বা তার পছন্দের ভিডিও খোঁজার জন্য ইউটিউব ই ব্যাবহার করে থাকে, আর ইউটিউবের একটি চমক হচ্ছে সাবস্কাইবার। সাবস্কাইবার মানে হচ্ছে গ্রাহক,  বাংলা অর্থ এমনটিই দাড়ায়, আর ইউটিউব এলগরিদম এ সাবস্কাইবার বলতে বোঝায় আপনার চ্যানেল বা কোন একটি চ্যানেলে যে ভিডিও টি গ্রাহক দেখবে সেই ভিডিওটি ভালো লাগলে বা তার পছন্দ হলে সেই চ্যানেল টা যদি সে সাবস্কাইব করে তাহলে পরবর্তীতে তার কাছে ঐ চ্যানেলের সব ভিডিও চলে আসবে, ইউটিউব আপডেটের কারণে এটা পরিবর্তন হয়েছে।এখন বেল বাটন নামে একট অপশন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন এ দেখা যায় নতুন ভিডিও।তো এখন জেনে নেয়া যাক কি ভাবে সাবস্কাইবার বৃদ্ধি করা যায়


১. নিয়মিত ভিডিও আপলোড

আপনি যদি সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে চান তাহলে আমি আপনাকে বলবো নিয়মিত ভিডিও আপলোড করতে, ধরে নিতে পারেন নিয়মিত ভিডিও আপলোড করা টা একটা মৌলিক উপায় যদি ভিডিও নিয়মিত আপলোড করতে না পারেন তাহলে কোন লাভ নেই। তাই আপনার উচিত প্রতিদিন কমপক্ষে একটা বা তার অধিক ভিডিও আপলোড দেয়া অথবা সপ্তাহে দুই তিনটা ভিডিও এর বেশি আপলোড দেয়া,  তাহলে দেখবেন খুব দ্রুতই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি পাচ্ছে, কারণ নিয়মিত ভিডিও বপলোড দিলে আপনার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য তারা আপনার চ্যানেলে আসবে তখন আপনার সাবস্কার বৃদ্ধি পাবে 


২. আকর্ষণীয় থাম্বনেইল

আপনি আপনার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করেন তারপরেও আপনার চ্যানেলে সাবস্কাইবার বৃদ্ধি পাচ্ছে না? এর একমাত্র কারণ হতে পারে চ্যানেলের যে ভিডিওটি আপলোড করছেন সেটির থাম্বনেল। আপনার চ্যানেলের সুন্দর ভিডিও যদি থাম্বনেইল এর দ্বারা দর্শক কে বোঝাতে সক্ষম না হন তাহলে কখনোই ভিউয়ার আসবে না আপনার চ্যানেলে । কারণ থাম্বনেইল দেখেই ভিউয়ার আসবে আপনার চ্যানেলে আর ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবে চ্যানেল।তাই এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে।আর ভিউ বাড়ানোর ক্ষেত্রেও একটি সুন্দর থাম্বনেই এর কোন বিকল্প নেই। ইউটিউব মাঝে মাঝে আপনার ভিডিওটি সার্চ অনুযায়ী সাজেস্ট করবে তখন আপনার ভিডিওটি আসবে তখন যদি আপনার ভিডিওটির থাম্বনেইল না ভালো হলে কেউ ভিডিওি দেখতে আসবে না, তাই থাম্বনেইল এর গুরুত্ব অনেক।

কিভাবে আকর্ষণীয় থাম্বনেইল বানাবেন সেটা দেখতে  এখানে ক্লিক করুন


৩.সুন্দরভাবে ভিডিও এডিট

আপনি একটা জিনিস লক্ষ করুন, আপনি কোন ভিডিওটি দেখে বেশি উপকৃত হয়েছেন? যে ভিডিওতে এডিট ভালো না থাম্বনেইল ভালো না এমন ভিডিও দেখতে কি পছন্দ করবেন? কখনো ই করবেন না তাই আপার ভিডিওটিও সুন্দর করতে হবে যে ভিডিওটির এডিট যত ভালো হবে,  যত আকর্ষনীয় ডিজাইন হবে সেই ভিডিওটি ভিউয়ার দেখডপ ততই পছন্দ করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবে, এতে ভিউয়ার ও বাড়বে সাবস্ক্রাইব ও বাড়বে।

 আর কিভাবে একটি ভিডিও মোবাইল দিয়ে প্রফেশনালি এডিট করবেন তা জানতে এখানে ক্লিক করুন


৪. আকর্ষণীয় একটি টাইটেল

আপনি যদি আপনার ভিডিওর ভিউ বা সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে একটি টাইটেল অবশ্যই গুরুত্বপূর্ণ,  টাইটেলের ভুমিকা চ্যনেলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনার চ্যনেলের টাইটেল টা এসইওর কাজ করে তাই অবশ্যই আপনাকে সুন্দর এবং ভিডিওর ধরণ অনুযায়ী টািটেল দিতে হবে, কারণ যদি এমন টাইটেল ভিডিওতে ইউস করেন যেটা ভিউয়ারের কাজে লাগলো না, অর্থাৎ একটা কিছু সার্চ দেয়ার পরে আপনার চ্যানেলের ভিডিও আসলো তখন ভিডিওতে ক্লিক করার পর দেখলো টাইটেলে যা দেয়ার কথা ছিলো ভিডিওর সাথে তার মিল নেই তখন আপনার চ্যানেল থেকে মানুষ কেটে পড়বে, আর এর ফলে ইউটিউব এলগরিদম আপনার সার্চ র্যাংকিং কমিয়ে দেবে সো আশা করি বুঝতেই পারছেন এটার প্রয়োজনীয়তা


৫. বন্ধুবান্দবদের মাঝে কাজ করা

আপনার চ্যানেলকে এগিয়ে নিতে দুর্দান্ত ভূমিকা পালন করবপ আপনার বন্ধুবান্ধব। আপনার বন্ধু বান্ধবদের যদি বলেন আপনার চ্যানেলটা সাবসক্রাইব করতে তাহলে ভিডিওগুলো তাদের কাছে পৌছাবে আর তারা যখন এটা শেয়ার দেবে তখন এখান থেকেও আপনি কওছু সাবস্কাইবার পাবেন।তাই এই বিষয়কেও এড়িয়ে যাওয়া যাবে না



৬.সোশ্যাল মিডিয়ায় শেয়ার

আপনার ভিডওগুলা যদি ভালো মানের হয় আর আপনি যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেন তাহলে এখান থেকে আপনার কিছু ট্রাফিক আসবে যারা ভিডিও অনুযায়ী আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে।

সব চেয়ে ভালো হয় যদি আপনার কোন ফেসবুক পেজ বা গ্রুপ থাকে।তাহলে আপনি সেখানে আপনার ইচ্ছামতো ভিডিওর লিংক দিয়ে সবার থেকে সাবস্কাইবার বাড়িয়ে নিতে পারেন


৭. তথ্যবহুল ভিডিও আপলোড

আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন, ভালো এডিটও জানেন এবং ভিডিওগুলা এডিট করে আপলোড দিচ্ছেন কিন্তু আমার চ্যানেল এ কোন ভিউ হচ্ছে না কারণ কি জানেন? হয়তো আপনি এমন কিছু আপলোড দিচ্ছেন তা মানুষ সার্চ ই করে না কখনো, বা করলেও বছরে দুই চার জন করে।এতে ভিউ নেই অথবা আপনার চ্যানেলে আপনি যে টাইটেল বা ট্যাগ দিয়েছেন তা সার্চ করে না।তাই আপনার উচিত এটা খেয়াল রেখে ভিডিও বানানো


৮. কিওয়ার্ড ও সঠিক ট্যাগের ব্যাবহার

 ধরুণ আপনার চ্যানেলের ভিডিও "গুগল এডসেন্স সম্পর্কিত" আপনার টাইটেল এবং ট্যাগ এ দেয়া আছে "গুগল এডসেন্স থেকে ইনকামের উপায়" কিন্তু একই জিনিস মানুষ সার্চ করছে "এডসেন্স থেকে আয় করার উপায়" বা "গুগল এডসেন্স থেকে টাকা উপার্জন এর উপায়" এতে হলো কি, তা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিও মানুষ চায় কিন্তু আপনি তার ভাষা বুঝতে সক্ষম হন নি,  তাই আপনার উচিৎ সঠিক কিওয়ার্ড এর ব্যাবহার, 

মানুষ যে কিওয়ার্ড বেশি সার্চ করে তা বুঝবেন কিভাবে জানতে এখানে ক্লিক করুন


শেষ কথা

আপনি যদি আপনার চ্যানেলের সাবস্কাইবার বৃদ্ধি করতপ চান তাহলে আপনার প্রচেষ্টার কোন বিকল্প নাই, তাই প্রথমে কাজ করুন তারপরে সাবস্কাইবার এমনেই চলে আসবে ইনশাআল্লাহ, 
আর এ বিষয়ে যে কোন সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন আমাদের সাথে, যোগাযোগ করতে নিচে "Contract" এ ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন,  জাঝাকুমুল্লাহু খাইরান

Post a Comment

Previous Post Next Post