বর্তমান সময়ে যুব সমাজের প্রায় সবার-ই সার্চলিস্টে থাকে কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায়?
তা নিয়েই মূলত BBN Bangla'র আজকের গুরুত্বপূর্ণ টিপস 'ওয়েবসাইট থেকে কিভাবে আপনি সফলভাবে অর্থ উপার্জন করতে পারবেন' এ বিস্তারিত লিখেছেন Abdul Aziz Ahmed.
অনলাইন থেকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করা সম্ভব। তাই দিন দিন মানুষ অনলাইনের বিভিন্ন কাজকেই পেশা হিসেবে বেছে নিচ্ছে এবং সামান্য জ্ঞান-অভিজ্ঞতা,সঠিক দিক দির্দেশনা মেনে অর্গানিক ইনকাম করতে সক্ষম হচ্ছে। আপনিও কি অনলাইন কে প্রফেশন হিসেবে বেছে নিয়ে অর্থ উপার্জন করতে চান?এর উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন অর্থাৎ আজকের মূল্যবান পোস্ট টি আপনার জন্য।আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে ওয়েবসাইট খুলে অর্থ উপার্জন করা যায়।
ওয়েবসাইট থেকে কিভাবে আয় করা যায়ঃ
ওয়েবসাইট থেকে আয় করার বিভিন্ন উপায় রয়েছে।গুগল এডসেন্স,লোকাল বিজ্ঞাপন,উপকারী কনটেন্ট রাইটিং,Free Lancing, E-commerce,এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি থেকে ভালো পরিমাণ ইনকাম করা যায়।কিন্তু এক্ষেত্রে আপনাকে সফল হতে হলে অবশ্যই সঠিক দিক নির্দেশনা মেনে চলতে হবে।
Google Adsense:
গুগল এডসেন্স হচ্ছে বিশ্বে সর্বাধিক প্রচলিত একটি ads Network সিস্টেম যার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ইলেক্ট্রিক পদ্ধতিতে বিজ্ঞাপন প্রদর্শন করা হয় এবং এর দ্বারা অধিকাংশ ব্লগার খুব সহজে অর্থ উপার্জন করছে।
ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে গুগল এডসেন্স। বর্তমানে বিশ্বের কোটি কোটি মানুষ ওয়েবসাইটে গুগল এডসেন্স পাওয়ার মাধ্যমে যথেষ্ট পরিমাণ আয় করতেছে। এজন্য যাদের ওয়েবসাইট রয়েছে তাদের প্রায় সবাই গুগল এডসেন্স পেতে চায়।কিন্তু Google adsense সিস্টেম সবার জন্য উন্মুক্ত না হওয়ায় কিছু নিয়ম কানুন মানতে হয়।গুগল টিমের দেওয়া কঠোর নিয়মনীতি ও গাইডলাইন ফলো করার পাশাপাশি সুন্দর ও মান সম্মত কন্টেন্ট পোষ্ট করতে পারলে Gogle Adsense পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।এজন্য আপনাকে প্রথম অবস্থায় একটু ত্যাগ স্বীকার করতে হবে।সুতরাং আপনিও অনলাইন থেকে এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন তার জন্য একটি ওয়েবসাইট,ভালো মানের কন্টেন্ট ও গাইডলাইন অনুসরণ করতে হবে।
আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেখানে ভালো ট্রাফিক পাওয়া গেলে আপনিও Google Adsense এর জন্য Apply করতে পারবেন। Apply করার পরে গুগল টিম যদি আপনার ওয়েবসাইট কে উপযুক্ত মনে করে তাহলে adsense approve করে দিবে এবং গুগল তার কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনার কন্টেন্টে প্রদর্শন করাবে,এর মাধ্যমে আপনি ভালো পরিমাণ রেভিনিউ পেয়ে যাবেন।
Local Ads:
লোকাল বিজ্ঞাপন হচ্ছে Google Adsense এর পাশাপাশি ব্লগারদের জন্য ওয়েবসাইট থেকে ইনকামের আরেকটি প্রচলিত সহজ পদ্ধতি। আপনার ওয়েবসাইটে যদি ভালো পরিমাণে ট্রাফিক আসতে শুরু করে এবং অর্গানিক ভিউ দিতে থাকে তখন আপনি লোকাল বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবেন।লোকাল বিজ্ঞাপনের জন্য আপনি বিভিন্ন প্রতিষ্ঠান কে আপনার ওয়েবসাইটে টাকার বিনিময়ে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আহবান করতে পারেন।
তাছাড়া আপনার ওয়েবসাইট বেশি জনপ্রিয় হলে বিভিন্ন স্থানীয় দেশীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা আপনাকে নিজে থেকে খুঁজে বের করবে বিজ্ঞাপন দেওয়ার জন্য।এতে আপনি বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর পাবেন এবং একেক কোম্পানির কাছে থেকে আপনি বিভিন্ন রেট পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন খুব সহজে।বর্তমান সময়ে অনেক ব্লগার আছে যারা গুগল এডসেন্সের পাশাপাশি লোকাল বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে লক্ষ টাকা পেয়ে যাচ্ছে।
Paid Review Content:
Google adsense, লোকাল বিজ্ঞাপন ইত্যাদির পাশাপাশি ওয়েবসাইট থেকে আয় করার আরেকটি গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে পেইড রিভিউ কন্টেন্ট। এর জন্য আপনাকে সর্বপ্রথম একজন ভালো ও দক্ষ কনটেন্ট রাইটার হওয়া প্রয়োজন।
বর্তমানে অনলাইন ভিত্তিক বিভিন্ন সংস্থা,সেবা দানকারী প্রতিষ্ঠান ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠছে।তারা প্রাথমিক অবস্থায় তাদের পণ্যের চাহিদা বাড়ানোর জন্য দক্ষ রিভিউ কন্টেন্ট রাইটারদের কাছে টেনে থাকেন।
একজন দক্ষ ও অভিজ্ঞ রিভিউ কন্টেইনারের মূল কাজ হচ্ছে সেবা বা পণ্যের গুণগত মানের ইতিবাচক দিক গুলো সবার সামনে তুলে ধরার প্রয়াস যাতে করে ক্রেতা সমাজ খুব সহজে উক্ত প্রতিষ্ঠানের সেবা বা পণ্য গ্রহণে আকৃষ্ট হয়। সুন্দরভাবে রিভিউ দিতে পারলে একদিকে আপনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভালো পরিমাণ টাকা পেয়ে যাবেন। অন্যদিকে আরেকটি মজার বিষয় হচ্ছে আপনার লেখা রিভিউ কন্টেন্টটা নিজের ওয়েবসাইটেি থেকে গেল।যা পরবর্তী তে অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠানের কাজে লাগিয়েও আপনি অর্থ হাতাতে পারবেন পাশাপাশি সার্চের মাধ্যমেও আপনার লেখা অনেক অনুসন্ধানীর কাছে চলে যাবে এটা মোটামোটি ভালো পরিনাণ রেভিনিউ পেয়ে যাবেন খুব সহজে।
সুতরাং বুঝতেই পারছেন বহুমুখী লাভজনক পদ্ধতি হচ্ছে রিভিউ কন্টেইনার হওয়া।এজন্য আপনাকে চর্চা করতে হবে এবং বিভিন্ন রিভিউ কন্টেন্ট পড়ে অভিজ্ঞতা অর্জন করা জরুরী।
ফ্রি ল্যান্সিং করে আয়ঃ
অনলাইন থেকে আয় করার আরেকটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম হচ্ছে ফ্রি ল্যান্সিং যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আদর্শ পেশায় পরিণত হয়েছে। এখন কেউ চাইলেও ঘরে বসে ল্যাপটপের সাহায্যে ফ্রি ল্যান্সিং করে লক্ষ টাকা আয় করতে পারে। আপনি যদি একজন সফল ফ্রি ল্যান্সার হয়ে থাকেন তাহলে কাজের দক্ষতা,ধরণ,পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে নিজের ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন।
পরবর্তী তে কেউ ফ্রি ল্যান্সিং করতে চাইলে অবশ্যই কাজের ধরণ,দক্ষতা ও পদ্ধতি সম্পর্কে জানতে চাইবে।সেই মুহূর্তে আপনার ওয়েবসাইটের লেখা কন্টেন্ট গুলো আপনাকে ভালো পরিমাণ ট্রাফিক দিতে সক্ষম হবে।তাছাড়া CEO এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আপনার লেখা চলে যাবে।এতে ভালো পরিমাণে অর্গানিক ভিউ আপনার ইনকাম কে আরো বাড়িয়ে দিবে।
আরেকটি ইতিবাচক বিষয় হচ্ছে কেউ যদি আপনাকে দিয়ে কোনো ফ্রি ল্যান্সিং সম্পৃক্ত কাজ করিয়ে নিতে চায় তাহলে একজন বায়ার আপনার নিজের ওয়েবসাইটে কন্টেন্ট নমুনা দিয়ে আপনাকে যাচাই করিয়ে নিতে পারবে।পছন্দ হলে আপনাকে তারা তাদের প্রজেক্টটি দিশে দিবে কাজ করার জন্য।সুতরাং বুঝতেই পারছেন একজন ফ্রি ল্যান্সারের জন্য একটি নিজস্ব ওয়েবসাইট অনেক অনেক গুরুত্বপূর্ণ।
অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়ঃ
অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অনলাইন থেকে অর্থ উপার্জন করার জন্য বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।ব্লগারটা তাদের ওয়েবসাইটের জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং কে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে।শুরুর দিকে এত পরিমাণ টাকা অসম্ভব মনে হলে জনপ্রিয়তা অর্জন করতে পারলে অসম্ভব কিছুই না।অর্থাৎ এটা ইনকাম আপনার ট্রাফিকের উপর নির্ভর করবে।অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে ধরুন আপনার তৈরি ওয়েবসাইটটিতে প্রতিদিন ভালো পরিমাণ ট্রাফিক আসে। সেখানে আপনি কোনো প্রতিষ্ঠানের জনপ্রিয় পণ্য ও সেবার প্রচারণা চালাবেন।এর বিনিময়ে আপনি টাকা পাবেন।
এটা মূলত আমাদের পূর্বে উল্লেখিত পেইড রিভিউ কন্টেইনারের মতো তবে পার্থক্য হচ্ছে রিভিউ লিখলেই আপনি টাকা হাতে পাবেন আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি প্রচারণার মাধ্যমে পণ্য সেল করতে পারলে তবেই কমিশন পাবেম,তার আগে নয়।এক্ষেত্রে আপনার কন্টেন্টের শেষে পণ্য বিক্রয়ের লিংক বসিয়ে দিবেন।আপনার লিংক থেকে ক্লিক করে কেউ যদি পণ্যটি ক্রয় করে থাকে তাহলে আপনি উক্ত পণ্য বা সেবার ১৫-২৫% কমিশন পেয়ে যাবেন।ক্ষেত্রবিশেষে কমিশনের মান আরে বেশি হতে পারে।Amazon,Ali express,Robi 10 minutes school, Daraz ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দারুন সুযোগ তৈরি হয়েছে।
তাই আপনি অনলাইন থেকে আয় করার জন্য অল্প পরিমাণ টাকা খরচ করে একটি ওয়েবসাইট তৈরি করে ভালো পরিমাণ আয় করতে পারবেন।
BBN Bangla' র আজকের লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের কে আন্তরিক ধন্যবাদ।
>>BBN Bangla Team
Post a Comment