আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই জানি না যে, আমাদের ব্যবহৃত স্মার্ট ফোনের ভেতরেই লুকিয়ে থাকে অসংখ্য ফিচার, সিস্টেম, সেটিংস ও সম্ভাবনা যা সাধারণত লক করা থাকে।"রুট" (Root) হচ্ছে সেই চাবিকাঠি, যার মাধ্যমে একজন Android User তার ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন।এই লেখায় আমরা রুট কী, রুটিং টুলসমূহ, এটি করার প্রক্রিয়া, সুবিধা ও অসুবিধা, বিকল্প পদ্ধতি এবং আইনি দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এককথায় লেখাটি হতে যাচ্ছে , Android রুট সম্পর্কিত একটি সম্পূর্ণ প্যাকেজ।
রুট কী? (What is Root?)
রুট (Root) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যবহারকারী তার Android ডিভাইসের অপারেটিং সিস্টেমের সীমাবদ্ধকে সরিয়ে ফেলে সর্বোচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণক্ষমতা (Administrative বা Superuser Access) লাভ করেন। মূলত Linux ভিত্তিক সিস্টেমে "root" শব্দটি দিয়ে সিস্টেমের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা উচ্চ পর্যায়ের ইউজার অ্যাকাউন্টকে বুঝানো হয়ে থাকে, যেখানে সব ধরনের ফাইল ও সেটিংস পরিবর্তনের access বা অনুমতি থাকে। যেহেতু Android নিজেও Linux কার্নেলের উপর ভিত্তি করেই তৈরি, তাই এক্ষেত্রেও একই ধারণা প্রযোজ্য হবে। সাধারণ অবস্থায় একজন এন্ড্রয়েড ব্যবহারকারীকে "Standard User" হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যার হাতে সিস্টেম ও ফাইল পরিবর্তনের অনুমতি থাকে অত্যন্ত সীমিত আকারে।
ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো (যেমন Samsung, Xiaomi, OnePlus বা Google) নিরাপত্তা নিশ্চিত এবং স্থিতিশীলতা রক্ষার স্বার্থে ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেমের ভেতরে প্রবেশাধিকার সীমিত রাখে। কিন্তু রুট করার মাধ্যমে এই সীমাবদ্ধতা কে সরিয়ে ফেলা সম্ভব হয় এবং একজন ব্যবহারকারী "Superuser" পর্যায়ের অ্যাক্সেস পেয়ে যান।
রুটিং এর ইতিহাস ও বিবর্তন
Android জগতে রুটিং এর ধারণাটি এসেছিল প্রথমদিকে Android ফোন বাজারে আসার কিছুদিনের মধ্যেই। শুরুর দিকে ব্যবহারকারীরা মূলত ফোনের সীমিত স্টোরেজ ও কম পারফরম্যান্সের সমস্যা থেকে রেহাই পেতে রুট পদ্ধতি ব্যবহার করতেন। সময়ের চাহিদার সাথে সাথে SuperSU-এর মতো টুলটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান সময়ে Magisk হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রুটিং সলিউশন টুলস হিসেবে পরিচিত, কারণ এটি "Systemless Root" পদ্ধতি ব্যবহার করে রুট সম্পন্ন করে, যা সরাসরি সিস্টেম পার্টিশনের কোনো পরিবর্তন না করেই রুট অ্যাক্সেস প্রদান করে এবং Google-এর SafetyNet এর চেক এড়ানোর সুযোগও তৈরি করে দেয়।
রুট বনাম জেলব্রেক (Root vs Jailbreak)
অনেকেই iPhone-এর ফিচার "Jailbreak" এবং Android-এর "Root"-কে একই জিনিস ভেবে গুলিয়ে ফেলেন। ধারণাগতভাবে দুটোই ডিভাইসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পদ্ধতি হলেও, প্রযুক্তিগতভাবে এদের পদ্ধতি ভিন্ন। জেলব্রেক মূলত Apple-এর iOS-এর নিরাপত্তা সীমাবদ্ধতা ভেঙে ফেলে, আর রুট Android-এর Linux-ভিত্তিক পারমিশন সিস্টেমে সরাসরি Superuser অ্যাক্সেস প্রদান করে।
রুট কীভাবে কাজ করে?
এন্ড্রয়েট ফোন রুটিং প্রক্রিয়ার পেছনে সাধারণত তিনটি ধাপ কাজ করে:
১. বুটলোডার আনলক (Bootloader Unlock)
বুটলোডার হচ্ছে সর্বনিম্ন স্তরের প্রোগ্রাম, যা ফোন চালু করার সময়ে প্রথমে রান হয় এবং অপারেটিং সিস্টেম লোড করে থাকে। ডিফল্টভাবে এটিকে লকড করা থাকে, যাতে অনুমোদনহীন সফটওয়্যারকে ইনস্টল করা না যায়। তাই রুট করার প্রথম ধাপ হয় এই বুটলোডার কে আনলক করা, যা সাধারণত ফোনের ডেভেলপার অপশন থেকে OEM Unlocking চালু করে এবং এটি ফোন কোম্পানির দেওয়া নির্দিষ্ট কমান্ড ব্যবহার করেই সম্পন্ন করা হয়ে থাকে।
২. কাস্টম রিকভারি ইনস্টল (Custom Recovery)
বুটলোডার আনলক করার পরে দ্বিতীয় ধাপে সাধারণত TWRP কে ইনস্টল করা হয়। TWRP (Team Win Recovery Project) হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি Custom Recovery সিস্টেম। এটি এন্ডয়েডের ডিফল্ট (স্টক) রিকভারির পরিবর্তে ইনস্টল করা হয়। এর মাধ্যমে অনেক উন্নত ধরনের কাজ করা যায় এবং ব্যবহারকারী কাস্টম ফাইল ফ্ল্যাশ করতে পারেন, আবার ব্যাকআপও নিতে পারেন এবং সিস্টেম পার্টিশন পরিবর্তন করার ক্ষমতা রাখেন।
৩. রুট প্যাকেজ ফ্ল্যাশ করা
সর্বশেষ ধাপে Magisk-এর মতো কার্যকরী রুট প্যাকেজ (ZIP ফাইল) কাস্টম রিকভারির মাধ্যমে ফ্ল্যাশ করা হয়ে থাকে এবং এটি সিস্টেমে "su" (superuser) বাইনারি ইনস্টল করে দেয় এবং একটি Manager App যুক্ত করে, যা দিয়ে একজন ব্যবহারকারী কোন কোন অ্যাপকে root করার অনুমতি দেবেন তা নিয়ন্ত্রণ করা যায়।
Android ফোনে রুটের সুবিধা
১. কাস্টম ROM ইনস্টল করার সুযোগ
রুট করা এন্ড্রয়েড ফোনে LineageOS, Pixel Experience, বা crDroid ইত্যাদির মতো বিভিন্ন ধরনের Custom ROM ইনস্টল করা সম্ভব হয়।। এতে করে পুরনো মডেলের ফোনেও নতুন Android ভার্সন এবং আপগ্রেড ফিচার available হয়।এমনকি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আপডেট বন্ধ করে দিলেও ব্যবহার করা যায়।
২. প্রি-ইনস্টলড অ্যাপ (Bloatware) মুছে ফেলা
অনেক ফোনে ডিফল্টভাবে কোম্পানির নিজস্ব অ্যাপ প্রি-ইনস্টল করা থাকে, এগুলো কে চাইলেও আর আনইনস্টল করা যায় না। কিন্তু রুট অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে এই bloatware সম্পূর্ণভাবে মুছে ফেলে স্টোরেজ ও র্যামকে খালি করা যায়।
৩. পারফরম্যান্স কাস্টমাইজেশন
CPU ওভারক্লকিং/আন্ডারক্লকিং, GPU Rendering Configuration এবং কাস্টম কার্নেল ইত্যাদি ব্যবহার করে কোনো ফোনের গতি এবং ব্যাটারি লাইফকে নিজের প্রয়োজন মোতাবেক কাস্টমাইজ করে ব্যবহার করা যায়।
৪. অ্যাডভান্সড ব্যাকআপ ও ডেটা ম্যানেজমেন্ট
Titanium Backup বা Neo Backup-এর মতো উন্নতমানের অ্যাপ ব্যবহার করার মাধ্যমে সিস্টেম-লেভেলের সম্পূর্ণ ব্যাকআপ নেওয়া সম্ভব হয়, যা অ্যাপ ডেটা থেকে শুরু করে সেটিংস এবং সিস্টেম ফাইল পর্যন্ত সব কভার করতে পারে।
৫. সিস্টেম-লেভেল বিজ্ঞাপন ব্লকিং
AdAway বা Blokada-এর মতো অ্যাপ ব্যবহার করে পুরো ফোনের সিস্টেমে বিজ্ঞাপন ব্লক করা যায়।
৬. পারমিশন ও প্রাইভেসি নিয়ন্ত্রণ
XPrivacyLua বা AppOps-এর মতো জনপ্রিয় টুল ব্যবহার করে প্রতিটি অ্যাপের পারমিশন সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, যা ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষায় বড় ধরনের ঢাল হিসাবে ভূমিকা রাখে।
৭. WiFi টিথারিং সীমা তুলে দেওয়া
কিছু মোবাইল ফোনের অপারেটর হটস্পটকে সীমাবদ্ধ করে রাখে। কিন্তু রুট অ্যাক্সেসের মাধ্যমে এই সীমাবদ্ধতাকে সহজে বাইপাস করা যায় এবং সীমাহীন টিথারিং সুবিধা পাওয়া সম্ভব হয়।
৮. Magisk মডিউল ব্যবহারের সুযোগ
Magisk-এর জন্য শত শত চমৎকার মডিউল রয়েছে, যেমন Universal SafetyNet Fix, Viper4Android (অডিও এনহান্সমেন্ট) এবং systemless হোস্ট ফাইল এডিটিং ইত্যাদি, যা ফোনের কার্যক্ষমতাকে আরও কয়েকগুণ পর্যন্ত প্রসারিত করতে পারে।
রুট করার অসুবিধা ও ঝুঁকি
ওয়ারেন্টি বাতিল হয়ে যাওয়া:
বেশিরভাগ ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো রুট করলে ওয়ারেন্টি বাতিল করে দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে 'Unroot' করে ওয়ারেন্টি কে ফিরিয়ে আনা সম্ভব।
বেশিরভাগ ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো রুট করলে ওয়ারেন্টি বাতিল করে দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে 'Unroot' করে ওয়ারেন্টি কে ফিরিয়ে আনা সম্ভব।
নিরাপত্তা দুর্বলতা:
সাধারণত রুট করা ফোনে সিস্টেমের নিরাপত্তা স্তর পূর্বের তুলনায় দুর্বল হয়ে যেতে পারে, এই দূর্বলতাকে কাজে লাগিয়ে ম্যালওয়্যার সিস্টেমে গভীরভাবে প্রবেশ করার নতুন সুযোগ পেতে পারে।
ব্রিকিং-এর ঝুঁকি:
রুট করার সময় ভুল ফাইল ফ্ল্যাশ করলে অথবা প্রক্রিয়া চলার মাঝপথে বন্ধ হয়ে গেলে ফোন সম্পূর্ণভাবে অকেজো (Bricked) হতে পারে।
ব্যাংকিং ও পেমেন্ট অ্যাপে সমস্যা:
Google Pay, বিভিন্ন ব্যাংকিং অ্যাপ এবং Netflix-এর মতো অ্যাপ সার্ভিসগুলো Play Integrity API ব্যবহার করার মাধ্যমে কোনো ডিভাইস রুটেড কিনা তা যাচাই করে এবং কোনো ডিভাইজো রুট শনাক্ত হলে এসব অ্যাপ কাজ নাও করতে পারে।
সফটওয়্যার আপডেটে বাধা:
রুট করা ফোনগুলো তে সাধারণত OTA (Over-The-Air) আপডেট ইনস্টল হয় না, ফলে এটিকে ম্যানুয়ালি আপডেট করতে হয়, যা অনেকের কাছে কিছুটা জটিল প্রক্রিয়া হতে পারে।
রুটিং এর বিকল্প পদ্ধতি
যারা রুট পদ্ধতি ব্যবহার না করেও কিছু ফিচার আনলক করতে চান, তাদের জন্য কিছু বিকল্প রয়েছে:
১. ADB কমান্ড ব্যবহার: রুট ছাড়াই ADB কমান্ড ব্যবহারের মাধ্যমে কিছু সিস্টেম ও লেভেল সেটিংসে পরিবর্তন আনা সম্ভব হয়।
২. Launcher ও Icon Pack: আপনার ফোনের ইন্টারফেস বা চেহারা পরিবর্তন করার জন্য Custome Launcher ব্যবহার করা যেতে পারে, যা রুট ছাড়াই কাজ করতে পারে।
৩. Non-root Ad Blocker: বিজ্ঞাপন ব্লকের ক্ষেত্রে এটি কার্যকর। Blokada বা AdGuard-এর মতো অ্যাপগুলোর মাধ্যমে VPN পদ্ধতি ব্যবহার করে রুট ছাড়াই ফোন থেকে বিজ্ঞাপন ব্লক করা যায়।
৪. Battery Optimization Apps: অ্যাপ স্টোরে রুট ছাড়াই ব্যাটারি অপ্টিমাইজেশন করার জন্য অনেক ভালো ভালো অ্যাপ পাওয়া যায়।
রুট করা কি আইনসম্মত?
হ্যাঁ, নিজের ফোন রুট করা বেশিরভাগ দেশেই সম্পূর্ণ আইনসম্মত, কারণ এটি আপনার নিজস্ব ও ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত এবং আপনি এটি ব্যবহার করে যা খুশি করতে পারেন।
তবে রুট করার কারণে কোম্পানির ওয়ারেন্টি নীতি ভঙ্গ হয়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সফটওয়্যার লাইসেন্স শর্ত ভঙ্গ করতে পারে। তাই দেশের আইনি দিক থেকে কোনো ধরনের সমস্যা নাই।তবে কোম্পানি কর্তৃক ওয়ারেন্টি ও সার্ভিস সংক্রান্ত শর্তাবলীগুলো ভালোভাবে জেনে নেওয়া উচিত।
রুট করার আগে যা মাথায় রাখা জরুরি
ফোনের সম্পূর্ণ ব্যাকআপ নিশ্চিত করতে হবে।
ব্যাটারিতে অন্তত ৫০-৭০% চার্জ থাকা নিশ্চিত করতে হবে।
শুধুমাত্র বিশ্বস্ত ও যাচাইকৃত সোর্স থেকেই ফাইল ডাউনলোড করা উচিৎ। অজানা সোর্সকে পরিহার করতে হবে।
নিজের এন্ড্রয়েডের সঠিক মডেল অনুযায়ী নির্দিষ্ট গাইড অনুসরণ করতে হবে।
রুট প্রক্রিয়া চলাকালীন সময়ে ইন্টারনেট সংযোগ ও পাওয়ার সাপ্লাই স্থিতিশীল রাখা নিশ্চিত করতে হবে।
ধাপে ধাপে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কোনো ধাপ স্কিপ করা যাবে না।
রুট নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা
ভুল ধারণা ১: রুট করলেই যেকোনো এন্ড্রয়েড ফোন স্লো ও হ্যাঙ হয়ে যায় — কিন্তু বাস্তবতা হচ্ছে সঠিকভাবে রুট করলে ফোনের পারফরম্যান্স বরং আগের চেয়ে কয়েকগুণ উন্নত হয়।
ভুল ধারণা ২: রুট করা মানেই ফোন নিরাপত্তাহীন হয়ে যাওয়া — কিন্তু বাস্তবিক অর্থে সঠিক সতর্কতা ও Magisk Hide-এর মতো উন্নত ফিচার ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি অনেকাংশে কমানো যেতে পারে।
ভুল ধারণা ৩: সব ফোনকে একই পদ্ধতিতে রুট করা যায় — বাস্তবে প্রতিটি ফোন ও আলাদা মডেলের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রযোজ্য হয়।
রুট করা ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা টিপস
☑☑সব অ্যাপসের অনুমতি না দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপকে root অনুমতি দিন
☑☑Magisk Hide বা Zygisk টুলস ব্যবহার করে ব্যাংকিং। অ্যাপগুলো থেকে root স্ট্যাটাসকে লুকিয়ে রাখুন।
☑☑নিয়মিত সিস্টেমের ব্যাকআপ নিন।
☑☑Unknown source থেকে APK ইনস্টল করা থেকে বিরত থাকুন।
☑☑নিরাপত্তা প্যাচে ম্যানুয়ালি ইনস্টল করার অভ্যাস গড়ে তুলুন।
Android ফোনকে রুট করা একটি শক্তিশালী প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যবহারকারী ডিভাইসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে বসে। এর মাধ্যমে ফোনে কাস্টম ROM ইনস্টল, পারফরম্যান্স কাস্টমাইজেশন, bloatware কে অপসারণ এবং অ্যাডভান্সড প্রাইভেসি নিয়ন্ত্রণের মতো অসংখ্য সুবিধা আনলক করা যায়। তবে এর সাথে নিরাপত্তা ঝুঁকি তৈরি, ওয়ারেন্টি বাতিল হওয়া এবং কিছু অ্যাপে সীমাবদ্ধতা তৈরি হওয়ার মতো বিষয়ও জড়িয়ে আছে। তাই আপনার ফোন কে রুট করার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই সম্পূর্ণ প্রক্রিয়া ভালোভাবে বুঝে, সতর্কতার সাথে এবং প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়া উচিত।
যারা প্রযুক্তি নিয়ে গবেষণায় আগ্রহী, পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন এবং নিজের ফোনকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে SuperUser access নিশ্চিত করতে চান, তাদের জন্য ফোন রুটিং হতে পারে নিঃসন্দেহে একটি চমৎকার অভিজ্ঞতা।


Post a Comment