Starlink Bangladesh: স্টারলিংক কী, কীভাবে কাজ করে, কারা ব্যবহার করতে পারবেন?

বর্তমান বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট সেবা শুধু বিলাসিতা নয়, বরং শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, সরকারি-বেসরকারহ সেবা এবং আমাদের দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান ভিত্তি এটি। কিন্তু এখনো বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দুর্গম অঞ্চল, পাহাড়ি এলাকা, দ্বীপ রাষ্ট্র কিংবা অনেক দেশের প্রান্তিক অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায় নাই। বাংলাদেশেও এমন অসংখ্য এলাকা রয়েছে, যেখানে ফাইবার অপটিক বা উচ্চগতির মোবাইল ইন্টারনেটের ব্যবহার এখনো সীমিত পর্যায়ে আছে। বিশ্বব্যাপী এই সমস্যার ফলপ্রসু সমাধান হিসেবে এসেছে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিসেবা যাকে বলা হয় Star link. পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে স্টারলিংক।

সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে Starlink Bangladesh সেবা। এটি চালু করার মধ্য দিয়ে প্রযুক্তি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ। ফলে অনেকে-ই জানতে চাচ্ছেন—

ক. স্টারলিংক কী? স্টারলিংকের মালিক কে?
খ. Starlink কীভাবে কাজ করে?
গ. Starlink price in Bangladesh?
ঘ. Starlink Mini Kit price in Bangladesh কত?
ঙ. Starlink package কী কী?

স্টারলিংক (Starlink) কী?

স্টারলিংক (Starlink) হচ্ছে একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিসেবা। আমাদের পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit বা LEO) স্থাপিত অসংখ্য স্যাটেলাইটের সমন্বয়ের মাধ্যমে আধুনিক স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করার কাজ করছে স্টারলিংক।

সাধারণ ইন্টারনেট সেবা যেখানে অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইন, তার কিংবা মোবাইল টাওয়ারের ওপর নির্ভরশীল, সেখানে প্রযুক্তির কল্যাণে Starlink সরাসরি মহাকাশে ছুটতে থাকা স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে ব্যবহারকারীর বাসা বা কর্মক্ষেত্রে পর্যন্ত ইন্টারনেট পৌঁছে দিচ্ছে। স্টারলিংকের মাধ্যে এমন দুর্গম এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব, যেখানে কোনো ফাইবার সংযোগ বা মোবাইল নেটওয়ার্কের অস্তিত্বও নাই। এ কারণে বর্তমানে Starlink বিশ্বের বহু দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং প্রতিদিন এর গ্রাহক সংখ্যাও ব্যাপকহারে বেড়েই চলেছে।

স্টারলিংকের মালিক কে?

স্টারলিংকের মালিক হচ্ছে মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান SpaceX, যার প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম আলোচিত উদ্যোক্তা ও ধনকুবের Elon Musk। SpaceX সর্বপ্রথম ২০১৫ সালে Starlink প্রকল্পের ঘোষণা দিয়েছিল। এরপর ধাপে ধাপে তারা হাজার হাজার ছোট স্যাটেলাইটকে মহাকাশে উৎক্ষেপণ করেন।বর্তমান বিশ্বে SpaceX-এর অন্যতম বৃহৎ প্রকল্পগুলোর অন্যতম একটি হচ্ছে Starlink, যার লক্ষ্য হচ্ছে পৃথিবীর প্রতিটি অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া।

কেন Starlink তৈরি করা হয়েছে?

আমরা জানি, এখনো বিশ্বের কোটি কোটি মানুষ নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষ করে—পাহাড়ি এলাকা, দ্বীপ অঞ্চল,মরুভূমি,সমুদ্রে চলাচলকারী কার্গো ও বাণিজ্যিক জাহাজ, বিমান,যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ও প্রত্যন্ত গ্রাম। এসব স্থানে ইন্টারনেট সেবার জন্য অপটিক্যাল ফাইবার নেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে তা প্রায় অসম্ভব ব্যাপার। এই অসম্ভব কে সম্ভব করার লক্ষ্যেই তৈরি হয়েছে স্টারলিংক।

Starlink-এর মূল উদ্দেশ্য হলো—

ক. বিশ্বের প্রতিটি অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াউ 
খ. দ্রুতগতির ব্রডব্যান্ড নিশ্চিত করা
গ. কম লেটেন্সির সংযোগ প্রদান
ঘ. জরুরি পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মুহুর্তে নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা
ঙ. ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা খাতে সংযোগ বৃদ্ধি করা।

Starlink কীভাবে কাজ করে?

Starlink প্রযুক্তি প্রচলিত ইন্টারনেটের থেকে সম্পূর্ণ আলাদা ও ব্যতিক্রমধর্মী।প্রতিটি স্টারলিংকে তিনটি প্রধান অংশ কাজ করে—

১. Low Earth Orbit Satellite: 

প্রচলিত স্যাটেলাইটগুলো সাধারণত পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে কক্ষপথ প্রদক্ষিণ করে। কিন্তু Starlink-এর সেবায় নিয়েজিত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র ৫৫০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে।এর ফলে—অতি কম সময়ে ব্যাপক পরিমাণে ডেটা আদান-প্রদান করা সম্ভব হয় এবং এক্ষেত্রে লেটেন্সিও অনেক কম থাকে,ভিডিও কল আরও স্মুথ হয়, পাশাপাশি অনলাইন গেমিংয়েও ভালো সুবিধা পাওয়া যায়।

২. Starlink Dish (User Terminal): 

স্টারলিংক পরিসেবার গ্রাহকের বাড়িতে একটি ছোট ডিশ অ্যান্টেনা স্থাপন করা হয়।এটি আকাশে থাকা Starlink স্যাটেলাইটের সঙ্গে সার্বক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করে এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করে। ডিশটি নিজে থেকেই সঠিক দিক নির্ধারণ করতে পারে এবং যেকোনো সময়ে প্রয়োজনে বিভিন্ন স্যাটেলাইটে সুইচ করতে পারে।

৩. Wi-Fi Router:

ডিশ থেকে ইন্টারনেট প্রথমে একটি Wi-Fi রাউটারে আসে। তারপর গ্রাহকের মোবাইল,ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট টিভিসহ বিভিন্ন ডিভাইস ও যন্ত্রপাতিতে সেই ইন্টারনেট ব্যবহার করা যায়।

Starlink Internet এত দ্রুত কেন?

অনেকেই ভাবতেন, স্যাটেলাইট ইন্টারনেট মানেই হচ্ছে অনেক ধীরগতির সংযোগ। কিন্তু Starlink এসে এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। এর প্রধান কারণগুলো হলো— Low Earth Orbit Satellite ব্যবহার, হাজার হাজার স্যাটেলাইটের সমন্বয়ে তৈরি শতিশালী নেটওয়ার্কের সাথে আধুনিক লেজার যোগাযোগ প্রযুক্তির ব্যবহার,উন্নত অ্যান্টেনা ডিজাইন প স্বয়ংক্রিয় স্যাটেলাইট পরিবর্তনের ব্যবস্থা থাকা। ফলে ব্যবহারকারীরা শত শত Mbps পর্যন্ত ডাউনলোড গতি পেয়ে থাকেন, যদিও এর প্রকৃত গতি স্থান, আবহাওয়া, নেটওয়ার্কের চাপ এবং ব্যবহারের পরিবেশের ওপর অনেকাংশে নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

বাংলাদেশে Starlink নিয়ে এত আলোচনা কেন?

কয়েক যুগ ধরেই বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ থেকে বঞ্চিত।বিশেষ করে—চরাঞ্চল,পাহাড়ি এলাকা ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দা,কৃষি খামার,দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণ প্রকল্প, দুর্যোগপ্রবণ এলাকা ইত্যাদি স্থানে Starlink একটি কার্যকর সমাধান হতে পারে।এছাড়াও ফ্রিল্যান্সার, রিমোট জব কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছেও Starlink একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে Starlink এর বাণিজ্যিক সেবা চালু হয় ২০২৫ সালের ২০ মে। এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা গ্রহণ করেছে।প্রথমদিকে স্টারলিংক ছিল উচ্চগতির এবং নির্ভরযোগ্য ইন্টারনেট প্রয়োজন এমন সব ব্যবহারকারীদের জন্য, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রত্যন্ত এলাকায় বাসকারী গ্রাহকদের লক্ষ্যে এটি চালু করা হয়।

Starlink Bangladesh: বর্তমানে কী কী সেবা পাওয়া যায়?

বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হওয়ার পর থেকে সাধারণ ব্যবহারকারী, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা, নির্মাণ প্রকল্প এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকদের জন্য উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের এক মহা সুযোগ তৈরি হয়েছে। Starlink সাধারণত সেসব এলাকায় ভালো কার্যকর, যেখানে—

১. ফাইবার অপটিক সংযোগ নেই বা সম্ভব নয়।
২. মোবাইল নেটওয়ার্ক একেবারে দুর্বল।
৩. ঘন ঘন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে।
৪. জরুরি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

বাংলাদেশে কেউ Starlink ব্যবহার করতে চাইলে তাকে প্রথমে একটি হার্ডওয়্যার কিট (ডিশ, রাউটার ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি) কিনতে হবে। এরপর নির্দিষ্ট অর্থের বিনিময়ে মাসিক সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে।

Starlink Price in Bangladesh: (বাংলাদেশে স্টারলিংকের দাম)

বাংলাদেশে কেউ স্টারলিংক ব্যবহার করতে চাইলে তাকে দুই ধাপে খরচ করতে হবে—

 ক. এককালীন হার্ডওয়্যারের (Hardware Kit) মূল্য। এটি একবার কিনতে হয়। এর যন্ত্রে থাকবে Starlink Dish, একটি Wi-Fi Router, পাওয়ার সাপ্লাই,স্ট্যান্ড, কেবল এবং ইনস্টলেশন অ্যাকসেসরিজ।

খ. মাসিক সাবস্ক্রিপশন (Monthly Package)। প্রতি মাসে নির্ধারিত ফি পরিশোধ করে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হয়।Starlink Package in Bangladesh: বাংলাদেশে কয়েক ধরনের Starlink প্যাকেজ রয়েছে।প্রধান প্যাকেজগুলো হচ্ছে—

১. Residential Package—এটি সাধারণত বাসাবাড়ির মানুষের জন্য। যাদের নিয়মিত ইন্টারনেট সেবা নিতে হয়, তাদের জন্য এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ইটারনেট প্যাকেজ। এর মাধ্যমে ফ্রিল্যান্সিং,অনলাইন ক্লাস,ভিডিও কনফারেন্সসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়।

২. Business Package—নাম শুনেই বুঝা যাচ্ছে এই প্যাকেজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। ব্যবসায়ীরা এটি ব্যবহার করে থাকেন। এনজিও, হাসপাতাল, অফিস, ব্যাংক-বীমা ইত্যাদি জায়গায় এটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রয়োজন হয়। Business Package-এর ব্যান্ডউইথ অনেক বেশি এবং পারফরম্যান্স বেশ উন্নত। এর মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক নেটওয়ার্ক সুবিধা দেওয়া হয়ে থাকে।

৩. Roam Package—এটি অসাধারণ সেবা। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিত ভ্রমণ করেন, তাদের জন্য এটি বেশ কার্যকরী যেমন— ভ্রমণকারী,ক্যাম্পার,গবেষক এবং জরুরি সেবা সংস্থা ইত্যাদি।

৪. Maritime Package—সমুদ্রে চলাচলকারী বিভিন্ন জাহাজ ও ট্রলার, গবেষণা জাহাজেট জন্য এই বিশেষ প্যাকেজ রয়েছে।

৫. Aviation Package—এটি বিমান যাত্রীদের জন্য সহজে ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য Starlink-এর একটি চমৎকার সংযোজন।

চিত্র: Starlink mission 

Starlink Mini Kit Price in Bangladesh: 

বর্তমানে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে Starlink Mini Kit। এটি সাধারণত মূল Starlink কিটের তুলনায় আকারে ছোট হয়ে থাকে এবং বহন করাও সহজ। পাশাপাশি বিদ্যুৎসাশ্রয়ী। এটি ঝামেলা ছাড়াই দ্রুত সেটআপ করা যায়।যারা দেশ-বিদেশে ভ্রমণ করে থাকেন বা একটি পোর্টেবল স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চান, তাদের জন্য এটি অসাধারণ প্যাকেজ। বাংলাদেশে Starlink Mini Kit-এর মূল্য সাধারণত ডলারের এক্সচেঞ্জ রেট, আমদানি ব্যয়, কর এবং অফিসিয়াল মূল্যনীতির ওপর নির্ভর করে যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই মিনি কিটের সর্বশেষ মূল্য জানতে হলে অফিসিয়াল Starlink এর ওয়েবসাইট বা অনুমোদিত বিক্রয় চ্যানেলকে অনুসরণ করা উচিত।

Starlink BD-এর মাসিক খরচ কত?

স্টারলিংক সেবার মাসিক খরচ গ্রাহকের নির্বাচিত প্যাকেজের ওপর নির্ভর করে একেকরকম হয়। সাধারণভাবে— Residential Package, Business Package, Roam Package —প্রতিটির মাসিক চার্জ আলাদা আলাদা।ব্যবহারকারীকে হার্ডওয়্যার কিনতে হয় এবং প্রতি মাসে একটি নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হয়।

Starlink Setup কীভাবে করবেন?

স্টারলিংক সেটআপ পদ্ধতি একেবারেই সহজ। ধাপগুলো নিচে দেওয়া হলো—

ধাপ ১: Starlink Dish কে খোলামেলা জায়গায় স্থাপন করতে হয় যেখানে আকাশের দিকে খোলা দৃশ্য রয়েছে।

ধাপ ২: ডিশটিকে কেবলের মাধ্যমে রাউটারের সাথে সংযুক্ত করতে হবে।

ধাপ ৩: রাউটারটি ON করতে হবে।

ধাপ ৪: এবার আপনার মোবাইল বা ডিভাইসে Starlink App ইনস্টল করতে হবে।

ধাপ ৫: অ্যাপের নির্দেশনা অনুসরণ করে ডিশের অবস্থান যাচাই করতে হবে। এটা সহজ। অ্যাপ চালু করলেই সব বুঝতে পারবেন।

ধাপ ৬: কয়েক মিনিটের মধ্যেই আপনার ডিশ স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে ফেলবে।

Starlink App-এর সুবিধা:

Starlink অ্যাপের মাধ্যমে—সিগন্যাল পরীক্ষা করা,ডিশের অবস্থান নির্ধারণ,বাধা (Obstruction) শনাক্তকরণ,Wi-Fi সেটিংস পরিবর্তন,গতি পরীক্ষা ও সফটওয়্যার আপডেট সহ বিভিন্ন কাজ করা যায়।অনেকেই আগ্রহের সাথে জানতে চান Starlink Internet Speed কত? বাস্তবে এই গতি বিভিন্ন নিয়ামকের উপর নির্ভর করে। যেমন—অবস্থান, আবহাওয়ার অবস্থা, নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যার তারতম্য, স্যাটেলাইটের অবস্থান ও পরিবেশগত বাধা ইত্যাদি। অনুকূল পরিস্থিতিতে স্টারলিংক ইন্টারনেট সেবা গ্রাহককে সাধারণত উচ্চগতির ব্রডব্যান্ড অভিজ্ঞতা দেয়, যা সহজে ভিডিও স্ট্রিমিং, ভিডিও কনফারেন্স, বড় ফাইল ডাউনলোড প অনলাইন গেমিংয়ের জন্য বেশ উপযোগী।

Starlink কি 5G-এর বিকল্প?

অনেকেই মনে করে থাকেন যে Starlink মানেই 5G-এর বিকল্প সমাধান। কিন্তু আসলে বিষয়টি সেরকম নয়। 5G সাধারণ মোবাইল টাওয়ারের মাধ্যমে কাজ করে থাকে আর অন্যদিকে Starlink সরাসরি নির্দিষ্ট স্যাটেলাইট থেকে ইন্টারনেট সরবরাহ করে থাকে। যেখানে 5G পৌঁছায়নি বা পৌঁছাতে বাধা সেখানে Starlink হতে পারে একটি কার্যকর সমাধান।

বাংলাদেশে Starlink-এর সম্ভাবনা: 

Starlink চালুর ফলে বাংলাদেশের বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন—ডিজিটাল শিক্ষা, টেলিমেডিসিন, কৃষিখাত ও প্রযুক্তি,দুর্যোগ ব্যবস্থাপনা,ই-গভর্নেন্স, পর্যটন শিল্প, গবেষণা,রিমোট অফিসে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাংলাদেশে Starlink-এর নতুন যাত্রা নিশ্চিতভাবে দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও উন্নত ও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে সেবার পরিধি এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বলেই মনে হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post