অনলাইনে জন্ম নিবন্ধন: আবেদন, যাচাই, সংশোধন ও ডাউনলোড করার সম্পূর্ণ নিয়ম

প্রকাশ:

বাংলাদেশে জন্ম নিবন্ধন সনদ প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট তৈরি, জাতীয় পরিচয়পত্র (NID) সংগ্রহ করতে কিংবা সরকারি যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়। সরকার বর্তমানে পুরো প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করেছে, যার ফলে আপনি ঘরে বসেই হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন, যাচাই, সংশোধন ও ডাউনলোড করতে পারবেন। এই আর্টিকেলে অনলাইনে জন্ম নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্য—আবেদন করার নিয়মকানুন, যাচাই, সংশোধন, ডাউনলোড ও আনুষঙ্গিক খরচ—সব বিস্তারিতভাব তুলে ধরা হয়েছে।

জন্ম নিবন্ধন কী এবং কেন প্রয়োজন

জন্ম নিবন্ধন হচ্ছে একজন ব্যক্তির জন্ম সংক্রান্ত তথ্য বা বায়োডাটা —যেখানে তার নাম, পিতা-মাতার পরিচয়, জন্ম তারিখ, ধর্ম, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি যুক্ত থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুর জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক বিষয়। জন্ম নিবন্ধন সনদ ছাড়া স্কুলে ভর্তি হওয়া, ভিসা ও পাসপোর্টের আবেদন, বিবাহ নিবন্ধন, নাগরিক সনদ, জমি রেজিস্ট্রেশন এবং সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করা সম্ভব হয় না। তাই প্রতিটি সচেতন অভিভাবকের উচিৎ শিশুর জন্য যথা সময়ে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করা। পিতামাতা বা অভিভাবকের জন্য এটি একটি গুরু দায়িত্ব।

Birthday Certificate

জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

জন্ম নিবন্ধন করার জন্য বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্র কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণভাবে নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হয়ে থাকে:

১. নবজাতক (০–৪৫ দিন বা শিশু)

☑☑হাসপাতাল বা ক্লিনিকের জন্ম সনদ বা ছাড়পত্র।
☑☑পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID)
☑☑পিতামাতার জন্ম নিবন্ধনের কপি প্রযোজ্য হলে)
☑☑স্থায়ী ঠিকানার প্রমাণ (যদি প্রয়োজন হয়)

২. ৪৬ দিন থেকে ৫ বছরের কম বয়স

☑☑টিকা কার্ড বা EPI কার্ড অথব হাসপাতালের জন্ম সনদ
☑☑পিতামাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের কপি, প্রয়োজন হলে নাগরিকত্ব সনদের কপিও লাগতে পারে।

৩. ৫ বছরের বেশি বয়স
☑☑নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ/প্রত্যয়নপত্র (যদি থাকে)
☑☑টিকা কার্ড বা চিকিৎসা সংক্রান্ত জন্মের প্রমাণ সংক্রান্ত কাগজ।
☑☑বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের কপি
☑☑নাগরিকত্ব সনদ বা ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র (প্রয়োজনে)

অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার প্রক্রিয়াটি অনেক সহজ একটি কাজ। নিচে তা ধাপে ধাপে বর্ণনা করা হলো।

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ব্রাউজার দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থাপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করুন। লিংক: https://bdris.gov.bd/

ধাপ ২: নিবন্ধনের ঠিকানা নির্বাচন

শিশুটি যে স্থানে জন্মগ্রহণ করেছে বা স্থায়ীভাবে বসবাস করে, নিবন্ধনের ঠিকানায় তা নির্বাচন করতে হবে—নিজের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন বা ওয়ার্ড, পৌরসভ উল্লেখ করে দিতে হবে।

ধাপ ৩: শিশুর তথ্য প্রদান

যে শিশুর সনদ করতে হবে বাংলা ও ইংরেজি তে তার পূর্ণাঙ্গ নাম জন্ম তারিখ, লিঙ্গ এবং জন্মস্থান সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিকভাবে দিতে হবে।

ধাপ ৪: পিতা-মাতার তথ্য প্রদান

শিশুর পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর এবং জাতীয়তা উল্লেখ করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া লাগতে পারে যা ওয়েবসাইটেই নির্দেশিত হবে।

ধাপ ৫: আবেদনকারীর তথ্য প্রদান

যিনি আবেদন করছেন সাধারণত পিতা-মাতা, বা অন্য কোনো অভিভাবক তার তথ্য ও মোবাইল নম্বর প্রদান করতে হবে এবং উক্ত নম্বরে একটি OTP/কোড পাঠানো হবে।

ধাপ ৬: প্রয়োজনীয় কাগজপত্র আপলোড

এই ধাপে শিশুর হাসপাতালের ছাড়পত্র বা টিকা কার্ড, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র এবং উল্লেখিত ঠিকানা স্ক্যান করে আপলোড করতে হবে।

ধাপ ৭: OTP যাচাই ও আবেদন জমা

মোবাইলের মেসেজে আসা OTP প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে। 

আবেদন সাবমিট করার পরেই একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন এবং এটি প্রিন্ট করে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার ক্ষেত্রে সাধারণত নিম্নলিখিত কাগজপত্রের প্রয়োজন পড়ে:

☑হাসপাতাল বা ক্লিনিকের ছাড়পত্র অথবা EPI টিকা প্রদান কার্ড।

☑সন্তানের পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা তাদের জন্ম নিবন্ধন সনদের কপি।

☑পিতা-মাতার বিবাহ রেজিস্ট্রির তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)

☑বাসার ইউটিলিটি বিল বা ঠিকানার প্রমাণপত্র সম্বলিত কাগজ

☑পাঁচ বছরের বেশি অতিবাহিত হওয়া বাচ্চার ক্ষেত্রে নিজ স্কুলের প্রত্যয়নপত্র

জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে

সাধারণত জন্ম নিবন্ধনের ফি শিশুর প্রাপ্ত বয়স ও আবেদনের সময়সীমার উপর নির্ভর করে। সরকারি নিয়মে জন্মের ৪৫ দিনের মধ্যেই যদি আবেদন করা যায় তাহলে সাধারণত কোনো ফি লাগে না। ফ্রীতে এই সেবা নিশ্চিত করে স্থায়ীয় সরকার। তবে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে কোনো শিশুর জন্ম নিবন্ধন করানোর ক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হয়, যার পরিমাণ বয়স অনুযায়ী ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। যেমন, ৪৬ দিন থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ফি মাত্র ২৫ টাকা। আবার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সাধারণত নির্ধারিত পরিমাণে মার্কিন ডলার ফি প্রযোজ্য হয়ে থাকে। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য লাগে মাত্র ১০০ টাকা। তবে বর্তমানে হালনাগাদ বা আপডেট ফি এর পরিমাণ জানার জন্য eservices.bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ই-পেমেন্ট অপশনে গিয়ে নিজে তথ্য দিন। তাহলে কত টাকা লাগবে তা দেখতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

আপনার করা জন্ম নিবন্ধন করার ওয়েবসাইটটি আসল নাকি নকল? এটি সরকারি সার্ভারের সাথে ঠিকঠাকভাবে নিবন্ধিত আছে কিনা তা যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

ধাপ ১: যাচাইকরণ ওয়েবসাইটে প্রবেশ

যেকোনো ব্রাউজার থেকে everify.bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিশ্চিত হোন। এটিই জন্ম নিবন্ধন যাচাইয়ের একমাত্র বিশ্বস্ত অফিসিয়াল প্ল্যাটফর্ম।

ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর প্রদান

ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইন জন্ম নিবন্ধন নম্বরের ১৭ টি ডিজিট নির্ধারিত বক্সে সঠিকভাবে লিখুন।

ধাপ ৩: জন্ম তারিখ প্রদান

জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই YYYY-MM-DD ফরম্যাট বজায় রাখুন, অর্থাৎ প্রথমে লিখতে হবপ বছর, তারপর মাস এবং সবশেষে দিন। উদাহরণস্বরূপ, কোনো শিশু ২০২০ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করলে ফরম্যাট অনুযায়ী তা লিখতে হবে 2020-03-12 এই ভাবে।

ধাপ ৪: ক্যাপচা পূরণ ও অনুসন্ধান

মানুষ ও রোবট শনাক্ত করার জন্য ব্রাইজারে প্রদর্শিত ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন। তারপর সার্চ বাটনে ক্লিক করলে। আপনার জন্ম নিবন্ধনের বিস্তারিত তথ্য একটি স্ক্রিনে প্রদর্শিত হবে।

জন্ম নিবন্ধন সনদ কিভাবে চেক করে বুঝবেন তা সঠিক

জন্ম নিবন্ধন যাচাইকরণের ফলাফলে যদি আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, পিতা-মাতার নাম এবং যাবতীয় তথ্য সঠিকভাবে প্রদর্শিত হয়, তাহলে বুঝতে হবে আপনার সনদটি সরকারি সার্ভারে সঠিকভাবে নিবন্ধিত হয়েছে।চিন্তার কোনো কারণ নাই। কিন্তু যদি সার্চ বাটনে ক্লিক করার পরে "Record Not Found" বার্তাটি প্রদর্শিত হয়, তাহলে আপনার নিবন্ধন নম্বরে অথবা জন্ম তারিখে ভুল থাকা পারে অথবা সনদটি এখনো ডিজিটাল সার্ভারে অন্তর্ভুক্ত হয় নি—এক্ষেত্রে স্থানীয় সরকারের নিবন্ধক কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে।

জন্ম নিবন্ধন সনদ অনলাইনে ডাউনলোড করার নিয়ম

জন্ম নিবন্ধন সনদের ডিজিটাল কপি ডাউনলোড করার জন্য everify.bdris.gov.bd পোর্টালে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্লিক করলে প্রদর্শিত তথ্যে প্রিন্ট বা ডাউনলোড অপশন পাওয়া যায় কিন্তু সেখানে কোনো সিলমোহর যুক্ত থাকে না। অফিসিয়াল সিলমোহর যুক্ত মূল কপিটি সংগ্রহ করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে। মনে রাখবেন জন্ম নিবন্ধনল সীলমোহর যুক্ত না থাকলে এটি কোনো দাপ্তরিক কাজে গ্রহণযোগ্য হয় না।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার নিয়ম

জন্ম নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পরে তা প্রক্রিয়াধীন আছে কিনা সেই অবস্থা তা জানার জন্য bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে "আবেদনের অবস্থা" অপশনে ক্লিক করুন। তারপর সেখানে আবেদনপত্রের নম্বর ও জন্ম তারিখ প্রদান করে অনুসন্ধান করুন। এতে আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে—যাচাইকরণ চলছে, অনুমোদন প্রক্রিয়াধীন নাকি ইতিমধ্যে অনুমোদিত হয়ে গেছে—তা জানতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

এটি অনেক গুরুত্বপূর্ণ ধাপ। জন্ম নিবন্ধন সনদে কারো নাম, জন্ম তারিখ বা ঠিকানায় যেকোনো ধরনের ভুল তথ্য যুক্ত হলে তা সংশোধন করার প্রয়োজন হয়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন: 

ধাপ ১: সংশোধন আবেদন অপশন নির্বাচন

প্রথমে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর "জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন" নামক অপশনটিতে ক্লিক করতে হবে।

ধাপ ২: নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রদান

আপনার নিবন্ধনের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। তাহলে আপনার বিদ্যমান তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।

ধাপ ৩: ভুল তথ্য নির্বাচন ও সংশোধন

নিবন্ধনে আপনার যে তথ্যটি ভুল হয়েছে বা পরিবর্তন করার প্রয়োকন তা নির্বাচন করে সঠিক তথ্য প্রদান করুন এবং সংশোধনের যথাযথ কারণ কয়েকটি বাক্যে উল্লেখ করে দিন।

ধাপ ৪: প্রমাণপত্র আপলোড

নির্দিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য দালিলিক প্রমাণ আপলোড করুন।

ধাপ ৫: ফি প্রদান ও আবেদন সাবমিট

এই সেবা নিশ্চিতে সামান্য খরচ হবে। নির্ধারিত সংশোধন ফি অনলাইনে পরিশোধ করার করে আবেদনটি সাবমিট করুন। তাহলে স্থানীয় নিবন্ধক কার্যালয়ে পর্যালোচনার জন্য এটিকে পাঠানো হবে এবং নির্দিষ্ট সময় পরে সংশোধিত নিবন্ধন হাতে পেয়ে যাবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে

জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে একজন কোন তথ্য সংশোধন করবেন তার উপর নির্ভর করে প্রয়োজনীয় কাগজপত্র একেকজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত নামের বানান সংশোধনের করতে চাই শিক্ষাগত সনদ বা পিতা-মাতার এনআইডি যথেষ্ট, আবার জন্ম তারিখের ভুল সংশোধনের জন্য মেডিকেল সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট হলেই হবে এবং ঠিকানা সংশোধনের জন্য বাসস্থানের প্রমাণপত্রে প্রয়োজন হয়। উল্লেখযোগ্য পরিবর্তনের ক্ষেত্রে আপনার স্থানীয় নিবন্ধক কার্যালয় অতিরিক্ত প্রমাণপত্র চাইতে পারে। সেক্ষেত্রে তা নিশ্চিত করতে হবে।

জন্ম নিবন্ধনে সাধারণ সমস্যা ও সমাধান

অনলাইনে জন্ম নিবন্ধন করার পরে যাচাই বা আবেদন করার সময় অনেকেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। এর মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যাটও হচ্ছে "Record Not Found" বার্তাটি প্রদর্শিত হওয়া, যা সাধারণত ভুল নিবন্ধন নম্বরর কারণে বা জন্ম তারিখের ফরম্যাট ভুলভাবে দেওয়া কারণে ঘটে থাকে। 

এছাড়া অনেক সময় সার্ভার ব্যস্ত থাকার কারণেও মাঝে ওয়েবসাইট ধীরগতির হতে পারে বা ক্যাপচা যাচাইয়ের ক্ষেত্রেও অনেকের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ধৈর্য ধরে কিছুক্ষণ পরে পুনরায় চেষ্টা করুন অথবা ইন্টারনেটের সংযোগটিকে পরিবর্তন করে নতুন করে চেক করুন।এরপরেও যদি সমস্যাটি বিদ্যমান থেকেই যায়, তাহলে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা নিবন্ধক কার্যালয়ে গিয়ে সরাসরি যোগাযোগ করে সমাধান করে নিন।

জন্ম নিবন্ধন সনদের গুরুত্বপূর্ণ ব্যবহার

জন্ম নিবন্ধন সনদ শুধু একটি কাগজ নয়, এটি একজন নাগরিকের আইনগত পরিচয়ের প্রথম দলিল। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিবাহ নিবন্ধন, চাকরির আবেদন এবং সরকারি ভাতা বা সুবিধা গ্রহণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ অপরিহার্য। তাই সময়মতো সঠিক তথ্যসহ জন্ম নিবন্ধন সম্পন্ন করা এবং তা সংরক্ষণ করে রাখা প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জন্ম নিবন্ধন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

আপনার শিশুর জন্ম নিবন্ধন সংক্রান্ত জটিলতা এড়াতে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন।

 ☑প্রথমত, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই নিবন্ধন করুন, এতে বিলম্ব ফি এড়ানো যায় এবং ফ্রীতে আবেদনটি করা যায়।
☑☑দ্বিতীয়ত, আবেদনের সময় নাম, জন্ম তারিখ ও ঠিকানা অত্যন্ত সতর্কতার সঙ্গে ভেবেচিন্তে পূরণ করুন, কারণ পরবর্তীতে এগুলোকে সংশোধন করা আপনার জন্য হয়রানি, সময়সাপেক্ষ ও ব্যয়বহুলও হতে পারে।
☑☑তৃতীয়ত, জন্ম নিবন্ধন নম্বরটি নিরাপদে সংরক্ষণ করে রাখুন, কোথাও লিখে রাখতে পারেন। কারণ ভবিষ্যতে যেকোনো সরকারি সেবা গ্রহণের ক্ষেত্র এটি বারবার ব্যবহারের প্রয়োজন হতে পারে। 

☑☑সবশেষে, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট bdris.gov.bd এবং everify.bdris.gov.bd-ব্যবহার করুন, এই বাইরে ভুয়া ওয়েবসাইট ব্যবহার করলে সেগুলোর মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস ও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।

পরিশিষ্ট:

ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন করা এখন বাংলাদেশের নাগরিকদের জন্য অত্যন্ত সহজ ও দ্রুত একটি পরিষেবামূলক।নতুন করে আবেদন, সনদ যাচাই, সংশোধন ও ডাউনলোড করা—প্রতিটি ধাপ এখন ঘরে বসেই অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তবে সঠিক তথ্য প্রদান, নির্ভরযোগ্য ও অথেনটিক ওয়েবসাইটের ব্যবহার এবং প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখার মাধ্যমেই এই প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব। জন্ম নিবন্ধন সনদ যেহেতু একজন নাগরিকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি সেবা গ্রহণের চাবিকাঠি, তাই এইক্ষেত্রে আমাদের সচেতন থাকা আবশ্যক এবং সময়মতো প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণ করা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি একটি কাজ।

Post a Comment

Previous Post Next Post